পেট্রোল রপ্তানিতে শুল্ক বাতিল করল কেন্দ্র। উলটে বাড়ানো হলো দেশের ভেতর বিক্রির হাই-স্পিড ডিজেলের লেভি।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগ শনিবার জানিয়েছে যে পেট্রোলের রপ্তনিতে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২.৫ টাকা বসানো হয়েছিল। তা বাতিল করা হলো।
জানানো হয়েছে যে হাই স্পিড ডিজেলে লেভি ৩১ অক্টোবর থেকে লিটারে ৮.৫ টাকা থেকে হচ্ছে ১১.৫ টাকা।
বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে লেভি ১০.৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১১ টাকা।
হাই স্পিড ডিজেলে লিটারে লেভি ৩ টাকা বাড়লেও বিমানের জ্বালানিতে ৫০ পয়সা বাড়ানো হয়েছে।
পেট্রোল, ডিজেল এবং এটিএফএ-এ ২০২৬’র ২৭ মার্চ চালু করা হয়। ইরানের ওপর আমেরিকার আক্রমণের ফলে পশ্চিম এশিয়ায় সঙ্কট পরিস্থিতিতে জ্বালানি রপ্তানি নিয়ন্ত্রণের রাস্তা নেয় কেন্দ্র।
উল্লেখ্য, ভারতকে অপরিশোধিত তেলের প্রায় সবটাই বাইরে থেকে আমদানি করতে হয়। কিন্তু পরিশোধন কাঠামো শক্তিশালী হওয়ায় পেট্রোল, ডিজেলের মতো পেট্রোপণ্যের বেশিরভাগই দেশের পরিশোধনাগারে উৎপন্ন হয়।
Petrol Export Excise Scrapped
পেট্রোল রপ্তানিতে শুল্ক বাতিল, হাই স্পিড ডিজেলে লিটারে ৩ টাকা বাড়ল লেভি
×
Comments :0