FPI India

দেশের শেয়ার বাজারে কমলো ২ লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

জাতীয়

চলতি বছরে ২ লক্ষ কোটি টাকার বেশি নিট বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ দেশের শেয়ার বাজার থেকে সরে গিয়েছে। অতীতে কখনও এত বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ কোনও এক বছরে শেয়ার বাজার থেকে সরে যায়নি। 
ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের হার দাঁড়িয়েছে ১৪.৭ শতাংশ। আর্থিক সংস্থা জেএম ফিনান্সিয়ালের রিপোর্টে এই তথ্য দেখা গিয়েছে। চলতি বছরে ৮ মে পর্যন্ত চার মাসে ২.১ লক্ষ কোটি টাকার নিট বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ কমে গিয়েছে। ১৯৯৩’র পর এমন পরিস্থিতি হয়নি। শেয়ার বাজার নিয়ন্ত্রক ‘সেবি’ এবং ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোসিটরি লিমিটেডের তথ্য বিশ্লেষণ করে এই অঙ্ক পাওয়া গিয়েছে। 
বিশেষজ্ঞদের একাংশ এই প্রবণতার জন্য মধ্য প্রাচ্যে অস্থিরতা অনেকাংশে দায়ী। বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকে সর্বদা অস্থিতিশীল হিসেবেই ধরা হয়। কারণ এই বিনিয়োগ দ্রুত শেয়ার বাজার থেকে সরে যাওয়ার আশঙ্কা থাকে।  
আর্থিক বিনিয়োগ প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের একাংশ বলছেন, উত্তর কোরিয়া এবং তাইওয়ানে এআই’র শেয়ারে বিনিয়োগ থেকে ভালো প্রতিদানের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেখানেই চলে গিয়েছে বিনিয়োগের একটি অংশ। 
বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ দেশে বিদেশি মুদ্রা ভান্ডারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এই বিনিয়োগ সরে গেলে বিদেশি মুদ্রার ভাণ্ডারে টান পড়ে, বলছেন, বিশেষজ্ঞরা

Comments :0

Login to leave a comment