শনিবার রাশিয়ার বাশকোরতোস্তান রিপাবলিকের উফার একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রাবাসের স্পোর্টস হলে ছুরি হামলায় গুরুতর আহত কমপক্ষে ছ’জন। তাঁদের মধ্যে চার জন ভারতীয় পড়ুয়াও রয়েছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার মস্কো থেকে প্রায় এক হাজার ২০০ কিলোমিটার আগে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাধা দেওয়ার চেষ্টা করার সময় দুই পুলিশ আধিকারিক আহত হয়েছেন।
রাশিয়ায় ভারতীয় দূতাবাস এই ঘটনায় সোশাল মিডিয়ায় পোস্ট করে উফার একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হামলা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভোলকা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, রাশিয়ান রিপাবলিকের বাশকোরতোস্তানের উফায় অবস্থিত স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রাবাসে ছুরি হাতে এক কিশোর প্রবেশ করে এবং সেখানে বসবাসকারী পড়ুয়াদের উপর হামলা চালায়। বেশ কয়েকজনকে ছুরি দিয়ে আঘাত করে। হামলাকারীকে গ্রেপ্তার করতে গেলে প্রতিরোধ করে। সেই সময় দুই পুলিশ আধিকারিককে ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলাকারী নিজেকে ক্ষতি বিক্ষত করে। ১৫ বছর বয়সী হামলাকারী নিষিদ্ধ নয়া-নাৎসি গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে বরিবার রাশিয়া স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে। একাংশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে হামলাকারী নিষিদ্ধ নয়া-নাৎসি গোষ্ঠীর সংগঠনের সঙ্গে যুক্ত। হামলার সময় সে হলোকাস্ট-সংক্রান্ত উগ্র জাতীয়তাবাদী স্লোগান দিতে থাকে। ঘটনার ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত পড়ুয়াদের রক্ত দিয়ে হামলাকারী স্বস্তিক চিহ্ন আঁকে। সেই ছবিও শেয়ার করা হয়েছে বলে দাবি। যদিও এই হামলার কারণ এখনও জানা যায়নি। রাশিয়া স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমান হামলাকারী নিষিদ্ধ নয়া-নাৎসি গোষ্ঠীর সংগঠনের সঙ্গে যুক্ত।
রাশিয়ার ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘‘উফায় এক মর্মান্তিক হামলার ঘটনা ঘটেছে। চার ভারতীয় ছাত্র সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দূতাবাস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং কাজানের কনস্যুলেটের আধিকারিকরা আহত ছাত্রদের সাহায্য করার জন্য উফা যাচ্ছেন।’’
Knife Attack In Russia
রাশিয়ায় ছুরিকাহত ৪ ভারতীয় পড়ুয়া
×
Comments :0