icds jhargram

ন্যায্য বেতন দাও, মোবাইল রিচার্জের টাকা দাও, অতিরিক্ত কাজ চাপানোর বিরুদ্ধে ঝাড়গ্রামে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের

জেলা

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিডিও দপ্তরে আইসিডিএস কর্মী সমিতির বিক্ষোভ ও ডেপুটেশন।

গত পাঁচবছর ধরে নিজেদের  ফোনে পোষণ অ্যাপের কাজ করতে হচ্ছে নিজেদের খরচে, এমনকি রিচার্জ বাবদ সরকার থেকে টাকা দেওয়া হবে বলা হলেও কোনও টাকা দেওয়া হয়নি। এখন আবার রকারী প্রকল্পের কাজে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট অর্থাৎ এমডিএম অ্যাপ ইনস্টল করার নির্দেশ। নইলে চাকরি থেকে বাতিল করার হুমকি। এই ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং এই নির্দেশ প্রত্যাহার সহ একাধিক সমস্যার সমাধানের দাবিতে আইসিডিএস কর্মীদের তুমুল বিক্ষোভ হয় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিডিও দপ্তরের সামনে প্রকল্প আধিকারীক দপ্তরে।
পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ডাকে নয়াগ্রাম মিছিল সহকারে বিক্ষোভ সহ ডেপুটেশন কর্মসূচী হয় বুধবার।

সংগঠনের জেলা সম্পাদিকা ভগবতী মাহাত বলেন, "প্রসাশন তাদের উপর মানসিক ভাবে চাপ দিয়ে, আবার কাজ চলে যাওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক এমডিএম অ্যাপ ইনস্টল করার নির্দেশ দিচ্ছে। এই অ্যাপটি একটি নজরদারি ব্যবস্থা, যা তাঁদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। তাঁদের বক্তব্য অনুযায়ী, যে মোবাইল ফোনে এই অ্যাপ ইনস্টল করা হবে, সেই ফোনে ইউপিআই অ্যাপ, ব্যাংকিং অ্যাপ, হোয়াটসঅ্যাপ, শপিং অ্যাপ-সহ একাধিক প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার বা ইনস্টল করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।"
সরকারি কাজে এমডিএফ অ্যাপ ব্যাবহার করলে বাকি ব্যাক্তিগত কাজের জন্য অন্য মোবাইল ব্যবহার করার মতো তাদের সামর্থ্য নেই। এমনিতেই ন্যাহ্য ভাতা নেই। এই বেতনে সারা মাস সংসার চালানো যায়না। আমাদের নিজস্ব মোবাইলে কেন সর্বক্ষণ সরকারি কাজে চালু রাখতে চাপ দেওয়া হবে তার অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে সরব হয় বিক্ষোভ কারীরা।
বিক্ষোভকারী তাপসী মাইতি, কৃষ্ণা সরেন, যশোদা পালুই প্রমুখ বলেন যে বিগত সরকার  আমাদের সাথে আশাকর্মীদের জন্য মে মাস থেকে  ১০০০ টাকা মাসিক বৃদ্ধি ঘোষনা করলেও সেই টাকা কেবল আশা কর্মীরাই পেয়েছে, আইসিডিএস কর্মীদের বঞ্চনার সাথে কাজের চাপ বাড়ানো প্রতিবাদ জানান বিক্ষোভ থেকে। বিক্ষোভকারীরা এদিন তাদের সরকারী খরচে মোবাইল সহ সিম দেওয়ার দাবী সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঐ অ্যাপ ইনস্টল না করার সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমাসের শুরুতে আমাদের বেতন, সবজি খরচ, জ্বালানী বিল, ইনসেন্টিভ, ডেটাচার্জ আমাদেরকে প্রদান করতে হবে। বাজারদর অনুযায়ী ডিম, সব্জির মূল্য দিতে হবে নয়তো আপনাদের সরকারের দেওয়া রেশনচার্ট অনুযায়ী যে বেনিফিশারী যতটুকু মূল্যের ডিম ও সবজি পাবে প্রত্যেক বেনিফিস্ট্রারীকে আমরা তাই প্রদান করবো।


 

Comments :0

Login to leave a comment