লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান বিড়লা। এদিন শপথ গ্রহণের পরে তারেক রহমানের সঙ্গে দেখা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শুভেচ্ছাপত্র তুলে দেন তারেক রহমানের হাতে। বিড়লা সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, ‘‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানকে দিয়েছি। যেখানে তিনি প্রধানমন্ত্রী রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁকে দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি ভারতের জনগণের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী সম্পর্ককে আরও গভীর করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’’ আরও একটি পোস্টে, বিড়লা দাবি করেছিলেন যে ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট গঠনের প্রচেষ্টায় বাংলাদেশকে পূর্ণ সমর্থন করতে প্রস্তুত। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এক্স-পোস্টের লিখেছেন ‘‘শপথগ্রহণ অনুষ্ঠানের পর, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী রহমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা গ্রহণ করেছেন।’’ তিনি আরও বলেন, ‘‘মাননীয় স্পিকার ভারতের শুভেচ্ছা এবং ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশ ও ভারত দুই দেশের মানুষের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছেন।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ভারত সহ ১৩ দেশের প্রধানদের আমন্ত্রণ জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। ভারতের তরফে বলা হয়েছে যে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলে যেতে পারছেন না। পরে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয় যে লোকসভার অধ্যক্ষ অংশগ্রহণ করবে সিদ্ধান্ত হয়েছে। অধ্যক্ষের অংশগ্রহণ বোঝা যাচ্ছে যে দু’দেশের জনগণের মধ্যে গভীর এবং স্থায়ী সম্পর্ককে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। দুই দেশকে বেঁধে রেখেছে যে গণতান্ত্রিক মূল্যবোধ তার প্রতি ভারতের দায়বদ্ধতাকে স্পষ্ট করছে। লোকসভার স্পিকার ওম বিড়লা এদিন ঢাকায় নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছেন।
Bangladesh
তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ ওম বিড়লা’র
×
Comments :0