মুক্তধারা
কবিতা
কবিতা--পুতুল মানুষ
সৌরভ দত্ত
১৯ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
মাঝেমাঝে ভয় করে, ভয়ের কাছে ঝুঁকে থাকে ভয়--
চাঁদের কঙ্কালসার হাসি,গলদঘর্ম পৃথ্বীর স্বর বড় বেমানান,
বেপথু পথে গান হয়ে উড়ে যায় জীবনের চোরাস্রোত...
জলের উপর জল না জলের উপর পানি সিনেম্যাটিক না ফেরার দেশে চলে যায়--
হিংসার মুকুট পরেছে দুটো দেশ, দুটো মানুষ--সত্যি-মিথ্যে নিয়ে বেশ কাটাকুটি খেলছে!
জ্যোৎস্নার স্তব্ধতা গাছের বাকলে ঝরে পড়ে...একটা চোখ ,
তীক্ষ্ণ ভয়ের চোখ-- নদীর পাশে আবাক সম্মোহনের পসরা--
কাঁটাতারের মধ্যে দিয়ে সময় পেরিয়ে যাচ্ছে
ভয়ের আরো আরো রূপক!ফোঁটা ফোঁটা দুঃখ ওয়ালপেপার...
কাটা ফলের ভিতর , আঁস্তাকুড়ে জীবনকে খুঁজি--
মৃত্যু আসন্ন সবুজ ফড়িং রক্তিম নৈশলোকে পড়ে আছে
ভয় কুরে কুরে খেয়ে নিচ্ছে মানুষকে...পাড় ভাঙার শব্দ হাতুড়ি মারছে সারা শরীরে--
আড়ম্বরহীন ভয় খেলা করে সাহসের সঙ্গে...পতনোন্মুখ মানুষ সওয়ারি--
হে, আকাশযান আলোছায়া মেলে
কুরুক্ষেত্রহীন স্থিতি দাও আমাদের।।
Comments :0