নতুনপাতা
বইকথা
"পরিবেশ, পশুপাখি ও মানুষ " জীববৈচিত্র্য ও প্রাণের এক অনন্য অনুভূতির সংশ্লেষ
সৌরভ দত্ত
৩ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ
"পরিবেশ, পশুপাখি ও মানুষ " জীববৈচিত্র্য ও প্রাণের এক অনন্য অনুভূতির সংশ্লেষ
সৌরভ দত্ত
মানুষ পরিবেশ,প্রকৃতি , বন্যপ্রাণ একে অপরের সাথেই অঙ্গাগীভূত।বইয়ে রয়েছে ২৬টি গল্প। প্রতিটি গল্পের নগর্যাস মানুষ ও প্রকৃতি। প্রথম গল্প 'বিবর্ণ বসন্ত' শীতের শেষে বসন্তের সমারোহে কিভাবে কীট-পতঙ্গ ।গল্পে বকুল, শিরীষ,রাধাচূড়ার প্রসঙ্গ যেমনি আছে তেমনি করাত, কুড়ুল প্রভৃতি বৃক্ষবিনাশী অস্ত্রের স্বঘোষণাও আছে। কুমীরের সাজা গল্পে আমাজন নদীর কথা বিবৃত হয়েছে। আমাজনের জলের তলায় মাছ,সাপ,ও কুমির এর বাস। উল্লিখিত হয়েছে পিরানহা মাছের কথা। বানের রাজা এক জাতের ঈল এর কথাও আছে। গল্পকার বলেছেন নদীর পরিবেশ ঠিক রাখতে হবে।পিরানহা প্রসঙ্গে এসেছে কৃষ্ণের প্রসঙ্গ।গল্পগুলির মধ্যে উঠে এসেছে কিভাবে সিংহ ও ছাগল মিলেমিশে সিংগার হয়ে গেছে।গল্প গ্রন্থে খচ্চর ঢোঁড়া সাপ একটি সুন্দর গল্প আখ্যান ।এককথায় সমগ্র বইটি শিশু কিশোরদের পরিবেশ ও প্রকৃতি প্রীতিকে বিকশিত করে।
গ্রন্থ নাম--পরিবেশ,পশুপাখি ও মানুষ
গ্রন্থকার--সুধাংশু পাত্র
প্রচ্ছদ--গৌতম রায়
প্রকাশক--দ্বেজ পাবলিশিং
Comments :0