মেডিক্যাল প্রবেশিকা নিট-র প্রশ্ন ফাঁস ঘিরে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্ত এই কেন্দ্রীয় সংস্থার দাবি, একাধিক সুরক্ষা বলয় রেখে ব্যবস্থা করা হয়েছিল।
গত ৩ মে ২০২৬’র ‘নিট‘ পরীক্ষা হয়। জাতীয় স্তরে এই স্নাতকস্তরে মেডিক্যাল প্রবেশিকার ভিত্তিতেই সারা দেশে ডাক্তারি পড়ার সুযোগ মেলে। কিন্তু, জাতীয় স্তরে মেডিক্যাল প্রবেশিকা চালু হওয়ার পর থেকে পরীক্ষা প্রক্রিয়া ঘিরে বিভিন্ন অভিযোগ উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে এনটিএ।
৩ মে পরীক্ষা নিয়ে প্রশ্ন ওঠে রাজস্থানের শিকরে। তার ভিত্তিতে রাজস্থানের স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমেছে।
এনটিএ’র দাবি, প্রশ্নপত্র পাঠানো হয়েছে এমন সব গাড়িতে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা ছিল। পরীক্ষা হলে এআই নিয়ন্ত্রিত সিসিটিভি ছিল। প্রত্যেক পরীক্ষার্থীর ‘বায়োমেট্রিক ভেরিফিকেশন‘ হয়েছে। ফাইভ-জি জ্যামার ছিল পরীক্ষা কেন্দ্রে।
এনটিএ স্বীকার করেছে যে পরীক্ষার চারদিন পর, ৭ মে, বেনিয়মের অভিযোগ আসে। তদন্তে কয়েকজনকে আটক করা হয়েছে। তার জন্য আবার কৃতিত্ব দাবি করেছে এনটিএ।
পরীক্ষার্থী এবং তাঁদের পরিবারবর্গকে আশ্বস্ত করার চেষ্টায় হেল্পলাইন চালু করেছে এনটিএ। ‘neet-ug@nta.ac.in‘ অথবা 011-40759000 / 011-69227700 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
NEET Paper Leak NTA
মেডিক্যালে প্রশ্ন ফাঁস, হেল্পলাইন চালু এনটিএ’র
×
Comments :0