POETRY | ABARTAN | GOURI SENGUPTA | MUKTADHARA | 4th YEAR | 17 JUNE 2026

কবিতা | আবর্তন | গৌরী সেনগুপ্ত | মুক্তধারা | বর্ষ ৪ | ১৭ জুন ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

POETRY  ABARTAN  GOURI SENGUPTA  MUKTADHARA  4th YEAR  17 JUNE 2026

কবিতা | আবর্তন

          গৌরী সেনগুপ্ত

মুক্তধারা | বর্ষ ৪ | ১২ জুন ২০২৬ 
 

যে ঢেউ গড়িয়ে যাচ্ছে অন্ধকারের দিকে
যার গায়ে লেগে আছে হাজার হাজার ভাঙা হাড়
যার মুখের সামনে আর্তনাদ
যেখানে হৃৎপিণ্ড শূন্যের ভেতর সচলতা খুঁজে ফেরে
তার প্রতি ফাটলে নীল ভগ্নাংশ জমে আছে ।

এক বাস্পগহ্বর থেকে জান্তব হ্রেষা
সময়ের রস চুষে খাচ্ছে
এখন পরিতাপ আর স্মৃতিকে সম্বল করে
দৃষ্টিকে প্রদীপ্ত করতে হবে
তার ওপরে গড়ে উঠবে
আর এক সময়
যার সুরে ভাসবে মৃদু বাতাস
শব্দে অজর অক্ষর
আবহে প্রেম আর আগুনের সেঁক
সেখানে আমরা বেঁচে থাকব
ফেরার গল্প শোনার জন্য
মৃত্যু যে জীবনের গান গায় ।

Comments :0

Login to leave a comment