কবিতা | আমি চেয়ে ফেলি প্রত্যাশা
সুরভি চট্টোপাধ্যায়
মুক্তধারা | বর্ষ ৪ | ১ জুলাই ২০২৬
সত্তার সেসব নামভারী শব্দ
খুঁজতে খুঁজতে দেখি
আমার ভেতর এক ভিক্ষুক বসে আছে…
কত দিন কত মাস কত সপ্তাহ জানা নেই
যে আমায় নিয়ে যায় দিগন্তরেখায়
আর আমি চেয়ে ফেলি প্রত্যাশা…
পৃথিবীর শেষ অস্তমিত সূর্যটির কাছে…
Comments :0