POETRY | ARIJIT MITRA | AGUNE LEKHA NAM | MUKTADHARA | 2026 FEBRUARY 18 | 3rd YEAR

কবিতা | অরিজিৎ মিত্র | আগুনে লেখা নাম | মুক্তধারা | ২০২৬ ফেব্রুয়ারি ১৮ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  ARIJIT MITRA  AGUNE LEKHA NAM  MUKTADHARA  2026 FEBRUARY 18  3rd YEAR

 

কবিতা

মুক্তধারা

আগুনে লেখা নাম


অরিজিৎ মিত্র

২০২৬ ফেব্রুয়ারি ১৮ | বর্ষ ৩

 

 

প্রশ্ন করলেই পাপ ছিল সেদিন,
চিন্তা মানেই অপরাধ,
তবু একা দাঁড়াল যে মানুষ,
তার নাম—অদম্য সাধ।

আকাশ কি তবে শেষ হয়ে যায়
একটি চোখের সীমায়?
নক্ষত্র কি বন্দি থাকে
একটি মতের ফাঁদে পায়?

সে বলল, “সত্য একা নয়,
সত্যের নেই কোনো দেয়াল,
যুক্তি যেখানে আলো জ্বালে
সেখানেই আমার চাল।”

শুনল না সে ভয়ের কথা,
শুনল না আগুনের ডাক,
জানত সে—শরীর পুড়বে,
চিন্তা হবে না ছাই-ভাক।

শিখার মাঝে দাঁড়িয়ে সে
দেখল অসীম পথ,
তারার ভিড়ে ঘুরে বেড়ায়
মানুষের মুক্ত রথ।

দেহ গেল ছাই, নাম গেল না,
ইতিহাসে রইল চিহ্ন—
যে সত্যের পথে হাঁটে সে
আগুনকেও করে তুচ্ছ ভিন্ন।

সে শেখাল—প্রশ্ন করো,
ভয়কে করো ভস্ম,
আগুন নয়, অন্ধতাই
মানুষের সবচেয়ে বড় শত্রু সর্বস্ব।

 


দশম শ্রেণী, কল্যাণ নগর বিদ্যাপীঠ, খড়দহ উত্তর ২৪ পরগনা, কল্যাণ নগর, খড়দহ। 

 

Comments :0

Login to leave a comment