কবিতা | প্রকৃত কবি
অমল কর
মুক্তধারা | বর্ষ ৪ | ২৪ জুন ২০২৬
যে সত্যিকারের কবি
তার বুকে থাকে অফুরান বারুদ
সে কখনও প্রকাশ্যে বা গোপনে
বন্দুক বা আগ্নেয়াস্ত্র পোষে না
হাতে তার প্রসারিত প্রেম
চোখে তার সমুদ্রের মতো স্বপ্ন ও সুন্দর
মনে তার সুচেতনা ও কল্যাণ
কবিতায় তার আজীবন স্পন্দন
প্রকৃত কবিকে কোনো রাজার শিরোপা
বশীভূত করতে পারে না
প্রকৃত কবি একটুকরো ছায়া খোঁজে বৃক্ষের
ঝরনার কাছে ফিরে ফিরে যায় জীবন খুঁজতে
প্রকৃত শব্দজীবীর স্বরে ফোটে ভোর
শঙ্খে শঙ্খে বেজে ওঠে কলমের জোর
শান্ত হয় না সমুদ্র অনিবার তরঙ্গের খেলা
প্রকৃত কবির শুধু আঁধার কেটে আগুন জ্বেলে চলা
Comments :0