Bhadreshwar

লুট হচ্ছে সরকারি জমি, তবুও নির্বিকার সরকার

জেলা

ভদ্রেশ্বর পৌর এলাকার অন্তর্গত ভিক্টোরিয়া জুট মিলের পাশে বিস্তৃত জলাভূমি বোজানোর অভিযোগ ওঠে। ২০২৫ এর জুন-জুলাই মাসে এই অভিযোগের ভিত্তিতে বারবার প্রশাসনকে চিঠি দেওয়া হলেও প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ না করায় জলাভূমি আস্তে আস্তে ভরাট করে  ভিক্টোরিয়া জুট মিলের কর্তৃপক্ষ পাঁচিল দিয়ে ঘিরে জায়গাটিকে দখল করে।
বিষয়বস্তুটির গুরুত্ব বুঝে পরিবেশ একাডেমি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে। মামলায় কলকাতা হাইকোর্ট রায় প্রদান করে যে ৬০ দিনের মধ্যে ভদ্রেশ্বর পৌরসভাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এরই মধ্যে রাজনৈতিক পালাবদল ঘটল। তারপরে এলাকা পরিদর্শন করা হলে দেখা যায় ব্যাপক পরিমাণে জলাভূমি ভরাট করা হয়েছে। 
সর্বোপরি, জলাভূমির জায়গাটি সরকারি জায়গা, যার পরিমাণ কমপক্ষে ২৯ বিঘে। সমস্ত জায়গাটি ভিক্টোরিয়া জুট মিল ও বর্তমানে আরডিবি টেক্সটাইল দখল করে নিয়েছে। বেগতিক বুঝে ভদ্রেশ্বর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রিপোর্ট দিয়ে বলেছেন যে, জলাভূমি বোজানো হয়েছে সেইসঙ্গে আরডিবি টেক্সটাইলকে এই জলাভূমি ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ভূমি রাজস্ব দপ্তরকে অনুসন্ধান করে সরকারি জমির দখল নেয়ার কথাও বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, প্রশাসনের চোখের সামনে দাঁড়িয়ে এত বড় দুর্নীতি হল, কিন্তু ভূমি রাজস্ব দপ্তর এবং পৌর প্রতিষ্ঠান কোন ব্যবস্থা গ্রহণ করল না অভিযোগ পাওয়ার পরেও। কেবল মামলা হওয়ার পরেই তারা নড়েচড়ে বসলেন। যে জমি আরডিবি টেক্সটাইল দখল করেছে, তার আনুমানিক বাজার মূল্য কমপক্ষে ১০০ কোটি টাকার উপর। জলাভূমি বোজানো, সরকারি জমি বেআইনিভাবে দখল এবং যার বাজার মূল্য কম করে ১০০ কোটি টাকার উপর, এত বড় একটি আর্থিক কেলেঙ্কারি হওয়া সত্ত্বেও সবাই নিশ্চুপ ছিল। যারা নিশ্চুপ ছিলেন, তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া প্রয়োজন এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। 
বিশেষত ভূমি রাজস্ব দপ্তর অতীতে রিপোর্ট দিয়েছিল যে, সেখানে কোন জলাভূমি বোজানো হয়নি এবং ভদ্রেশ্বর পৌরসভাও অভিযোগ পাওয়া সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তার কৈফিয়ত ভদ্রেশ্বর পৌরসভাকে দিতে হবে বা ওলে দাবি জনগণের।

Comments :0

Login to leave a comment