বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ১২ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে পুরুষ বিভাগে ফাইনালে এবার কোন্ দল বিজয়ী?
২. মহিলাদের অনূর্ধ্ব ১৯ সাফ গেমস ফুটবলে কোন্ দেশ চ্যাম্পিয়ন?
৩. বের্টোল্ট ব্রেশট সম্বন্ধে কি জন্য বিখ্যাত?
৪. কবি শঙ্খ ঘোষ কোন্ কোন্ ছদ্মনামে লিখতেন? তিনি কোন্ কোন্ পুরস্কার পান?
৫. বুদ্ধদেব দাশগুপ্ত সম্বন্ধে কি জন্য জনপ্রিয়?
৬. বিখ্যাত কমল মিত্র কে?
সমাধান
১. পুরুষ বিভাগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের ৩১১ রানের বিরুদ্ধে ভারতের বৈভব সূর্যবংশীর ৮০ বলে ১৭৫ রানের সুবাদে ভারত ৯ উইকেটে ৪১১ রান করে চ্যাম্পিয়ন হয় ।
২. অনূর্ধ্ব ১৯ সাফ মহিলা ফুটবলে ভারত ৪-০ গোলে বাংলাদেশকে হারিয়ে এবার চ্যাম্পিয়ন হয়।
৩. জার্মান নাট্যকর্মী, নাট্যকার ও প্রাগ্ৰসর কবি বের্টোল্ট ব্রেশট 'দাস ওয়ার্ট' নামে নাৎসি -বিরোধী
একটি পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি প্রায় ২০০০ টি যুদ্ধ , ফ্যাসিবাদ ও নাৎসি নিপীড়ন বিরোধী কবিতা লেখেন। থ্রি পেনি অপেরা ইত্যাদি বেশকয়েকটি বিখ্যাত নাটক নির্মাতা তিনি।
৪. কবি শঙ্খ ঘোষ (আসল নাম চিত্তপ্রিয় ঘোষ) 'কুন্তক' ও 'শুভময়' ছদ্মনামেও লিখেছেন। তিনি জ্ঞানপীঠ,দেশিকোত্তম, সাহিত্য অকাদেমি,রবীন্দ্র পুরস্কার ও পদ্মভূষণ সম্মান পেয়েছেন।
৫. কবি বুদ্ধদেব দাশগুপ্ত গভীর আড়ালে, কফিন কিংবা সুটকেশ, ত্রয়োদশী, শ্রেষ্ঠ কবিতা এবং বাঘ বাহাদুর, চরাচর ,উত্তরা,ফেরা, দূরত্ব, কালপুরুষ,মন্দ মেয়ের উপাখ্যান ইত্যাকার চলচ্চিত্র নির্মাতা। তিনি দেশ -বিদেশে বহু পুরস্কার বিজয়ী।
৬. অভিনেতা কমল মিত্র ৩৩৫ টি চলচ্চিত্র ছাড়াও বহু নাট্যমঞ্চ ও যাত্রাদলে অভিনয় করেন।
Comments :0