বলতে পারো — অমল কর
নতুনপাতা — ৪র্থ বর্ষ — ২৫ জুন ২০২৬ — উত্তর
বিশ্বকাপ ফুটবল ২০২৬
জিজ্ঞাসা
১. ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ লিগের পর নক আউটে খেলার প্রথম দল কে?
২. বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের রেকর্ড কার?
৩. বিশ্বকাপে টাইব্রেকারে সবক-টি গোল করেছেন কোন্ কোন্ দল?
৪. ২০২৬ বিশ্বকাপ চলাকালীন কোন্ খেলোয়াড় ফুটবল খেলা থেকে অবসর নিলেন?
৫. বিগত বিশ্বকাপ পর্যন্ত কোন্ দলের খেলোয়াড়রা সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখেন?
৬. বিশ্বকাপে হেরে কোন্ কোচ পদত্যাগ করেন?
সমাধান
১. ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্ৰুপ লিগের ৩টি খেলায় জয় নিয়ে নকআউট পর্যায়ে খেলার প্রথম দেশ মেক্সিকো।
২. বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের একমাত্র অধিকারী আর্জেন্টিনার লিওনেল মেসি। এখন পর্যন্ত রেকর্ড গোল ১৯ টি।
৩. বিশ্বকাপে টাইব্রেকারে সবক-টি গোল করেছেন বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও প্যারাগুয়ে __প্রত্যেকদল ৫টি করে গোল করেন।
৪. মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া জীবনের ৬ষ্ঠ বিশ্বকাপে (২০২৬) পরিবর্ত খেলোয়াড় হিসেবে ১৯ মিনিট খেলে জীবনের জন্য গ্লাভস তুলে রাখলেন।
৫. বিগত বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার খেলোয়াড়রা মোট ১২৮টি রেকর্ড হলুদ কার্ড দেখেন।
৬. বিশ্বকাপের মূলপর্বে ১২ বার খেলে এবারই প্রথমবার রাউন্ড অফ ১৬-র আগে টাইব্রেকারে ষ মরক্কোর কাছে হেরে নেদারল্যান্ডস বিদায় নেয়।কোচ রোনাল্ড কোম্যান পদত্যাগ করেন।
Comments :0