কংগ্রেস নেতা রাহুল গান্ধীর শনিবার শ্রীরামপুর, কলকাতার শহীদ মিনার এবং মেটিয়াব্রুজ তিনটি জনসভা রয়েছে। প্রথম সভাটি ছিল হুগলির শ্রীরামপুরে। সেখানে তিনি বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করে বলেন,‘মোদীজিকে হারাতে পারবে না মমতাজির দল। মোদীজি জানেন, কংগ্রেসের থেকেই তাঁর বিপদ। আমরা চাই, আরও এক বার দেশকে পথ দেখাক বাংলা। আমরা চাই, রাজ্যের বেকারত্ব ঘুঁচিয়ে দিক। কংগ্রেসকে জয়ী করুন। এখানে কংগ্রেসের সরকার আনুন।’’ রাহুল গান্ধী জনসভায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে যেখানেই যান সেখানেই কেবল ঘৃণা ছড়ান আর বড় বড় কথা বলেন। কিন্তু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁকে নিয়ন্ত্রণ করেন। তিনি অভিযোগ করে বলেন, মোদী আমাদের দেশের কৃষি খাত আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন। তাঁর দাবি আমি যখন সংসদে প্রশ্ন তুলেছিলাম, মোদী ভয়ে পালিয়ে গিয়েছিলেন। কংগ্রেসের সময়ে বাংলায় শিল্প ছিল। রাহুল গান্ধীর অভিযোগ দেশে মোদী যে কাজ করছেন, সেই কাজ বাংলায় করছেন মুখ্যন্ত্রী মমতা ব্যানার্জি।’’ লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মার্কিন যুক্তরাষ্ট্রে আরএসএস নেতা ও বিজেপির প্রাক্তন জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় আরএসএসকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন রাম মাধব "আরএসএস’র আসল চেহারা" উন্মোচন করেছেন।’’
শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একই বন্ধনীতে ফেলার চেষ্টা করেন। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতার লোভে বিভোর হয়ে এই দুই নেতাই দরিদ্রদের পরিবর্তে ধনীদের সহায়তা করছেন। হুগলি জেলার শ্রীরামপুরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, মোদী নিজেকে 'দেশভক্ত' (দেশপ্রেমিক) বলে দাবি করলেও, তিনি আসলে দেশকে বিক্রি করে দিচ্ছেন। তিনি বলেন,‘‘পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দরিদ্রদের নয়, বরং ধনীদের সহায়তা করছেন, ঠিক তখনই মোদী সারা দেশজুড়ে একই কাজ করছেন। তাঁরা উভয়েই ক্ষমতা চান, কিন্তু মানুষের জন্য কাজ করেন না।
গাজিপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী উত্তর প্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি নারী সুরক্ষা ও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এটিকে একটি ধারাবাহিক অপরাধ বলে উল্লেখ করে বলেছেন হাথরাস, কাঠুয়া ও উন্নাওয়ের মতো ঘটনার সঙ্গে এর যোগসূত্র রয়েছে।
রাহুল বলেন,‘‘আমার লোকসভার সদস্যপদ, ঘর ছিনিয়ে নিয়েছে। আমি জামিনে রয়েছি। ৩৬টি মামলা রয়েছে আমার বিরুদ্ধে। মামলায় হাজিরা দিতে হয়। আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে। কটা মামলা মমতার বিরুদ্ধে করেছেন মোদীজি? কত ঘণ্টা তাঁকে জেরা করা হয়েছে? তাঁর উপরে কোনও আক্রমণ হয় না। কারণ, মমতাজি বিজেপির সঙ্গে লড়াই করেন না। নীতির ভিত্তিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করে শুধু কংগ্রেসই। শুধু ভোটের সময়ে মোদীজি মমতাকে কটাক্ষ করেন। মোদীজি জানেন, শুধু কংগ্রেসেই বিজেপি, সঙ্ঘের বিরুদ্ধে লড়াই করে। বাংলায় কংগ্রেসকে ভোট দিয়ে মজবুত করুন।’’
রাহুল গান্ধী এদন সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট লিখেছেন, "রাষ্ট্রীয় সমর্পণ সংঘ। নাগপুরে ভুয়ো জাতীয়তাবাদ। আমেরিকায় চরম দাসত্ব।" তিনি আরও লিখেছেন যে রাম মাধব "আরএসএস’র আসল চেহারা" উন্মোচন করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ শনিবার বিজেপিকে 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বিজেপির ওয়াশিং মেশিন আবার চালু হয়ে গেছে। তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন আম আদমি পার্টির সাতজন রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। এক্স-এ একটি পোস্টে জয়রাম রমেশ লিখেছেন, ‘‘বিজেপির ওয়াশিং মেশিন মোদী ওয়াশিং পাউডার নিয়ে ফিরে এসেছে। যারা নিজেদের সততা, নৈতিকতা এবং আদর্শের প্রতিমূর্তি বলে দাবি করতেন, আজ তাদের মুখোশ পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে।’’ তিনি বলেন, ‘‘রাঘব চাড্ডা এবং তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া অন্য ছয়জন সাংসদের মুখোশ এখন পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে।’’
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘‘বিজেপি রাঘব চাড্ডাকে নিজেদের দলে ভিড়িয়েছে। তিনি বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন। অধীর বলেন, ‘‘যখন মমতা ব্যানার্জি মনে করেন ফলাফল ঝুঁকির মুখে, তখন তিনিও ময়দানে নামেন এবং তাঁর সংস্থা আই-প্যাককে ব্যবহার করেন। বিজেপিও একই ধরনের রাজনীতি করে। আজকের রাজনীতিতে এটাই নতুন স্বাভাবিকতা।’’
কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রসাদ দাবি করেন, বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সরকার গঠনে কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০ বছর পর কংগ্রেস কোনো জোট ছাড়াই একা পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
Rahul Gandhi
শ্রীরামপুরের জনসভায় মোদী মমতাকে একযোগে আক্রমণ রাহুল গান্ধীর
×
Comments :0