হোম গোটা রাজ্যের সঙ্গেই জলপাইগুড়ি স্টুডেন্ট হেল্থ আঞ্চলিক কেন্দ্রেও বোনেদের সুরক্ষার জন্য বোন ফোঁটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বোনেদের সুরক্ষার দাবিতে ভাইরা তাদের কপালে ফোঁটা দেন। একটু নাট্য ব্যক্তিত্ব অশোক গাঙ্গুলী, দুই বিশিষ্ট চিকিৎসক নিরঞ্জন হালদার ও সঞ্জয় ঢালী, প্রাক্তন সংসদ জিতেন দাস, জলপাইগুড়ি স্টুডেন্ট হেল্থ হোমের সভাপতি ডাক্তার পান্থ দাশগুপ্ত, বাবলু রায়, সুব্রত রায়, কৌশিক রায়, সরকারি আধিকারিক শুভাশিস ঘোষ, জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক সুপার মিত্র জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজ অফ কমার্সে প্রাক্তন অধ্যক্ষ পার্থসারথি চক্রবর্তী, শিক্ষক বিপ্লব ঝা, সহ সমাজের বহু বিশিষ্ট মানুষ। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সঞ্চিতা ব্যানার্জি, জলপাইগুড়ি সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্ণা বাগচি, শাশ্বতী গুক্ত ভায়া, পিয়ালী গুহ রায়, কুহেলি বাসু, শান্তা সরকার, শিক্ষিকা রিমা আলম, অনন্যা সেন, সাথী মিত্র মজুমদার সহ আরও অনেকে।
স্টুডেন্টস হেল্থ হোম জলপাইগুড়ি কেন্দ্রের সম্পাদক সুমন সরকার জানান, "পশ্চিমবঙ্গে কর্মরত একজন চিকিৎসককে তার কর্মক্ষেত্রে খুন হতে হয়। তাই বোনদের সুরক্ষা আজ অত্যন্ত জরুরী। সেই সময় অভয়ার ঘটনার পর থেকে বোনেদের সুরক্ষার দাবিতে এই বোন ফোঁটা চালু হয়েছে। আমরা মনে করি ভাইয়েরা যদি বোনদের সুরক্ষার নিশ্চিত না করতে পারে তাহলে তারা ভাইফোঁটা নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। এবছর তিন বছরে পদার্পণ পরল আমাদের এই বোন ফোঁটা।" বোন ফোঁটার পর ভাইয়েরা বোনেদের মিষ্টিমুখ করান।
Comments :0