Kulgam Attack CRPF

কাশ্মীরে গুলিবৃষ্টিতে আহত তিন জওয়ান

জাতীয়

জম্মু ও কাশ্মীরের কুলগামে গুলিবৃষ্টিতে জখম হয়েছেন সিআরপিএফ’র তিন জওয়ান। পায়ে, কাঁধে, পিঠে এবং পেটে গুলি লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
প্রশাসনিক স্তর থেকে জানানো হয়েছে যে তিন সন্ত্রাসবাদী স্থানীয় একটি সেতুর নিচে থাকা চেকপোস্টে মোতায়েন সিআরপিএফ কর্মীদের ওপর গুলি চালায়। বেলা দু’টোর কিছু পরে এই হামলা হয়। 
স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানাচ্ছে হামলাবাজদের একজনের নাম লতিফ। সঙ্গে আরও দুই সন্ত্রাসবাদী ছিল যারা সীমানার ওপার থেকে এসেছে। 
যে তিন সিআরপিএফ আহত হয়েছেন তাঁদের দু’জনের আঘাত গুরুতর নয়। কিন্তু যাঁর পিঠে গুলি লেঘেছে তাঁকে অনন্তনাগ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা গুরুতর হলেও প্রাণের আশঙ্কা নেই বলে জানা গিয়েছে।

Comments :0

Login to leave a comment