জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদীরা এসেছিল বাইকে চড়ে। শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে কুলগামে মীর বাজারে সিআরপিএফ’র পোস্টে হামলা চালায় তিন সন্ত্রাসবাদী।
আহত তিন জওয়ানকেই ২২ কিলোমিটার দূরে অনন্তনাগের হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের একজনের পরিস্থিতি গুরুতর। তাঁর পিঠে ও পেটে গুলি লেগেছে।
বেলা সোয়া দুটো নাগাদ হয় হামলা। হামলার গতিপ্রকৃতি বুঝতে এলাকার সব সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারী আধিকারিকরা। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সাঁজোয়া গাড়িতে টহল দিচ্ছে সুরক্ষা বাহিনী। সিসিটিভি-তে দেখা গিয়েছে আশেপাশে কয়েকটি দোকানের জিনিসপত্র ছিটকে পড়ে গিয়েছে।
এই এলাকা পীর পঞ্জল পর্বশ্রেণির কাছে। সিআরপিএফ আউটপোস্ট যে রাস্তায় সেটিই কুলগামকে সংযুক্ত করেছে রামবন, রেয়াসি এবং রাজৌরির সঙ্গে।
গত ৩১ জুলাই ছত্তিশগড়ের দুই শ্রমিককে হত্যা করা হয়েছিল কুলগামে।
Kulgam Attack
বাইকে চড়ে এসে চালায় গুলি, কুলগামে সিআরপিএফ ক্যাম্পে হামলায় বলল প্রশাসন
কুলগামের মীর বাজারে এই এলাকাতেই হয় হামলা।
×
Comments :0