Rain Raiganj

রায়গঞ্জে অবশেষে এল বৃষ্টি, সঙ্গে দুর্ভোগও

জেলা

দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টির দেখা মিললো শনিবার রাত পৌনে ৮ টা থেকে। উত্তর দিনাজপুর জেলা সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির দাপট। মুহূর্তের মধ্যেই জন জীবন বিপর্যস্ত। 
গত কয়েকদিনের অস্বস্তিকর গরম কাটিয়ে শনিবার থেকেই মুষলধারে বৃষ্টিতে ভিজছে জেলার বিস্তীর্ণ এলাকা। মুষলধারে বৃষ্টিতে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় এক হাঁটু জল জমে বিপর্যন্ত নাগরিকরা। পৌর পরিষেবার অব্যবস্থার জন্যে ড্রেনের পচা দুর্গন্ধময় জল আর বৃষ্টির জল মিলে মিশে একাকার। রাত ৮ টে শুরু হয়েছে লোডশেডিং এর দাপট। 

Comments :0

Login to leave a comment