STORY | LARAIYER PATHE | RAHUL CHATTAPADHYA | MUKTADHARA | 4th YEAR | 5 JULY 2026

গল্প | লড়াইয়ের পথে | রাহুল চট্টোপাধ্যায় | মুক্তধারা | বর্ষ ৪ | ৫ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

STORY  LARAIYER PATHE  RAHUL CHATTAPADHYA  MUKTADHARA  4th YEAR  5 JULY 2026

গল্প | লড়াইয়ের পথে

         রাহুল চট্টোপাধ্যায়

মুক্তধারা | বর্ষ ৪ | ৫ জুলাই ২০২৬
---------------------------------------------
 

ঝড়টা থামতেই সোমনাথকে বেরিয়ে যেতে হল। রাস্তার দুপাশে ভেঙে পড়া গাছগুলো একেবারে এলোমেলো করে দিয়েছে সবকিছু । চারপাশে ছেঁড়া ছেঁড়া তার আর
জমা জল ডিঙিয়ে সোমনাথ হেঁটে চলল । সোমনাথের ক্লান্ত  লাগে না। জীবনে অনেক ঝড় ঝাপটা গিয়েছে তার, গায়ে লাগলেও মনে লাগতে দেয়নি। আর আজকের এই সামান্য কয়েক ঘন্টার ঝড়, বৃষ্টি! কি করবে? 
সোমনাথ যাবে লক্ষ্মণের বাড়ি। লক্ষ্মণের মাকে কলকাতায় আনতে হবে। লক্ষ্মণ রয়েছে বাংলার বাইরে, হীরে কাটার কাজ করে সে। ছুটি পায় নি। মায়ের অসুখের সব কথা বলেও মালিকের মন গলাতে পারে নি। কাজ তাকে ছেড়ে আসতে হয়েছে।
সোমনাথ কলকাতায় নিয়ে আসবে লক্ষ্মণকে আর তার মা-কে। দুজনকেই বাঁচাতে হবে। চিকিৎসা দিয়ে, কাজ দিয়ে! রেড ভলান্টিয়ার সোমনাথ লক্ষ্মণকে ঘিরে স্বপ্ন দেখে। লক্ষ্মণও স্বপ্ন দেখে মাকে বাঁচানোর। মানুষের মিছিলে পা মেলায় সে।

Comments :0

Login to leave a comment