Monsoon 2026

কেরালায় ২৬ মে বর্ষা শুরুর পূর্বাভাস

জাতীয়

এবার বর্ষা শুরু হচ্ছে ২৬ মে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, কেরালায় ২৬ মে ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢোকার দিন থেকে দেশে বর্ষার আগমন ধরা হয়। 
আবহাওয়া বিভাগ শুক্রবার জানিয়েছে যে পূর্বাভাসের চার দিন আগে পরে শুরু হতে পারে বর্ষা। গত বছর ২৭ মে বর্ষা শুরুর অনুমান ছিল। তবে কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ২৪ মে-তেই ঢুকে পড়েছিল। 
২০২০ থেকে ৬ বছরে তিনবার বর্ষা শুরু হয়েছে জুনে। ২০২০-তে ১ জুন, ২০২১-এ ৩ জুন, ২০২৩ সালে ৮ জুন। 
২০২২, ২০২৪ এবং ২০২৫ সালে মে-তেই শুরু হয়ে যায় বর্ষা।

Comments :0

Login to leave a comment