Baruipur Rape Murder

বারুইপুরের ঘটনার ধিক্কার শ্রীদীপ ভট্টাচার্যর, ঝাড়গ্রাম-মেদিনীপুরে বিক্ষোভ মিছিল

রাজ্য জেলা

ঝাড়গ্রাম শহরে ধিক্কার মিছিলে শ্রীদীপ ভট্টাচার্য।

বারুইপুরের ১১ বছরের নাবালিকাকে অপহরণ সহ দলবদ্ধ ধর্ষণ ও খুনের ঘটনাকে ধিক্কার জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ৬টি স্থানে এবং ঝাড়গ্রাম জেলা শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা হয়। সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য এই ঘটনায় তীব্র ধিক্কার জানান।

ঝাড়গ্রাম জেলা প্রতিবাদ মিছিলে সামিল হোন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। ঝাড়গ্রাম শহরে দীর্ঘপথে ধিক্কার মিছিলের পর ৫ মাথার মোড়ে হয় বিক্ষোভ সভা। সেই সভায় শ্রীদীপ ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নে বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাষনে যা বলেন, তাঁরই দলের কর্মীরা তার ঠিক বিপরীত কাজ করেন। বিজেপি দলের দূষ্কৃতির বাহিনীর হাতে নাবালিকাকে অপহরণ সহ দলবদ্ধ ধর্ষণ করে খুনের ঘটনা আড়াল করতে দেহ লোপাট সহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটলো। অথচ নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ প্রসাশন সারা রাত নির্বিকার থেকেছে।"

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের আইআইটি গেটে প্রতিবাদ সভা সহ প্রেমবাজার পর্যন্ত ধিক্কার মিছিল হয়।  মেদিনীপুর শহরের রবীন্দ্র মূর্তির সামনে প্রতিবাদ সভা সহ শহরের রিংরোড জুড়ে ধিক্কার মিছিল করেন ছাত্র যুব মহিলা সংগঠন। এছাড়া জেলার আষাড়ী, রাধামোহনপুর, বালিচক ও শালবনীতে এমন নৃশংস ঘটনা কে ধিক্কার জানিয়ে প্রতিবাদ মিছিল হয়। দাবি ওঠে দূষ্কৃতিদের গ্রেপ্তার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির। পাশাপাশি যে সমস্ত পুলিশ কর্মী অভিযোগ জানানোর পরও নীরব থেকেছে এবং বিজেপির দুষ্কৃতকারীদের পুলিশে হাতে তুলে দিলেও স্থানীয় বিজেপি নেতা শান্তনু মন্ডলের  কথায় ছেড়ে দেওয়া হয় সেই পুলিশ কর্মীদের সাসপেন্ড এবং বিজেপি নেতাকেও গ্রেপ্তার সহ শাস্তির দাবি ওঠে।

 

 


 

Comments :0

Login to leave a comment