Jalangi Firearms

জলঙ্গীতে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি তৃণমূল নেতার

জেলা

প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে শাসানি তৃণমূল কংগ্রেস নেতার। লক্ষ্য তৃণমূলেরই আরও কয়েকজন কর্মী। মঙ্গলবার দুপুরে এই ছবিই সামনে এসেছে মুর্শিদাবাদের জলঙ্গীতে। জলঙ্গী থানার  অন্তর্গত ফরিদপুর ভিটিপাড়া মাদ্রাসা মোড়ে মঙ্গলবার দুপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি করল তৃণমূল নেতা সিরাজুল সেখ। সিরাজুল সেখ স্থানীয় আরেক তৃণমূল কর্মী  বাবর আলির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পরেন। গালিগালাজ, চিৎকার চেঁচামেচির মধ্যেই শুরু হয় হাতাহাতি।  এরপর  আগ্নেয়াস্ত্র বের তাক করতে শুরু করে সিরাজুল সেখ। সিরাজুলকে বাধা দিতে গিয়ে তাহাজুল সেখ নামে আরও এক ব্যক্তিও সিরাজুলের রোষের শিকার হয়েছেন। তাঁর দিকেও আগ্নেয়াস্ত্র তাক করে হুমকি দিতে থাকেন সিরাজুল। ঘটনায় চরম অস্বস্তিতে শাসক তৃনমূল। পরে পুলিশ আগ্নেয়াস্ত্র সহ সিরাজুল সেখকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে খবর আগ্নেয়াস্ত্র সহ যে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত তিনি।

Comments :0

Login to leave a comment