সোমবার দুপুরে নাগরাকাটার আপার চ্যাংমারি চা বাগানে পথ দুর্ঘটনায় তিন চা শ্রমিকের মৃত্যু হয়। স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্যান্টার গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ধাক্কা মেরে কাস্টমসের একটি ভবনে আছড়ে পড়ে। ঘটনায় গাড়ির চালক সহ ১৩ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। স্কুল ছুটির পর চ্যাংমারি চা বাগান হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল গাড়িটি। সেই ঘটনার পর থেই সোমবার বিক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকরা ছিল উত্তেজনাও। প্রতিবাদে মুখর হয়ে উঠে বাগানের শ্রমিকরা ও তাদের পরিবার। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না হয় ও ছাত্র ছাত্রীদের স্কুল বাসের মাধ্যমে পরিবহনের ব্যবস্থার দাবিতে মঙ্গলবারও চেংমারী চা বাগানে ফ্যাক্টরির সামনে সভা হয়। বাগানের সব শ্রমিক ও রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত ছিলেন সভায়। নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। পরে বাগানের ব্যবস্থাপনার বিরুদ্ধে সবাই ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের দাবি বাগান কতৃপক্ষের বেপরোয়া মনোভাবের কারণেই এই দুর্ঘটনা। বিভিন্ন বক্তা প্রতিকার দাবী করেন। চা বাগান মজদুর ইউনিয়নের নেতা দিল কুমার ওরাও অভিযোগ করে বলেন, প্লান্টেশন লেবার আইন ভেঙেছে বাগান কর্তৃপক্ষ। বাগানের স্কুল ছাত্র ছাত্রীদের স্কুলে যাতাযাতের জন্য সুষ্ঠু পরিবহণ ব্যবস্থার নামে বাগান কতৃপক্ষ ছাত্র ছাত্রীদের বিপদের মুখে ফেলতে কোথায় ও ট্রাক, আবার কোথায় ক্যান্টার ট্রাকে পড়ুয়াদের পরিবহণের ব্যবস্থা করে। তাদের দাবি বাগান কতৃপক্ষকে দ্রুত পড়ুয়াদের জন্য বাসের মাধ্যমে পরিবহন ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে হত তিন শ্রমিকের পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার দাবি জানান হয়। সভা শেষে সর্বশ্রমিক প্রতিনিধিদল বাগান ম্যানেজারের সাথে সাক্ষাৎ করে দাবিগুলি নিয়ে আলোচনা করেন। দিল কুমার ওরাওঁ জানান, বাগান কর্তৃপক্ষ পড়ুয়াদের জন্য বাস পরিবহণ ও নিহত তিন শ্রমিকের পরিবারকে ক্ষতিপুরণ দিতে সম্মত হয়েছেন।
সোমবার দুর্ঘটনায় বাগানের তিন শ্রমিক হরিলাল কাছুয়া, সিত সোরেন ও বজরং লাকড়া নিহত হন। আহত হন ক্যান্টার ট্রাকের চালক সহ ১১ জন পড়ুয়া। তাদের মধ্যে ৪ জনকে শিলিগুড়ির বেসরকারি হাস্পাতালে রেফার করা হয়। তাদের মধ্যে সাবীত্রী রাইকে সোমবার রাতেই কলকাতায় রেফার করা হয়েছে বলে জানান সিআইটিইউ নেতা সিকিন্দার মাঝি।
Tea Garden Workers Protest in Nagrakata
৩ চা শ্রমিকের মৃত্যুর পর পথ নিরাপত্তার দাবিতে নাগরাকাটায় বিক্ষোভ
×
Comments :0