তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকে দলের প্রধান থালাপতি বিজয়। রবিবার তারঁ সঙ্গে দলের নয়জন বিধায়কও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানটি সকাল ১০ টায় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং হাজার হাজার মানুষ এই মুহূর্তের সাক্ষী হন। এ বছর তামিলনাড়ু নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে টিভিকে। ২৩৪টি আসনের মধ্যে তাঁরা জয়ী হয়েছে ১০৮টি’তে। এমন কী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে’ও তাঁর নিজের কেন্দ্রে হারিয়েছে টিভিকে প্রার্থী। পাশাপাশি ডিএমকে পেয়েছে ৫৯টি আসন এবং এডিএমকে ৪৭টি আসন জিতেছে। কোনও দলের কাছেই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ত্রিশঙ্কু বিধানসভা পরিণত হয়। বুধবার ডিএমকে জোট থেকে বেরিয়ে কংগ্রেস টিভিকে’কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানায়। যানিয়ে ডিএমকে জোটের মধ্যে অসন্তোষও তৈরি হয়। সরকার গঠনে বিজয়কে সমর্থন জানায় আইইউএমএল। সিপিআই(এম) ও সিপিআই সমর্থন না জানানোর সিদ্ধান্ত নিলেও বহু আলাপ আলোচনার পরে রাষ্ট্রপতি শাসন রুখতে এবং ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার লক্ষ্যে শুক্রবার সমর্থন জানিয়েছে থালাপতিকে। একইভাবে টিভিকে’কের পাশে দাঁড়িয়েছে ভিসিকে’ও। তারপর রাজ্যপালের কাছে ১১৩ জন বিধায়কের নাম জমা দেয় টিভিকে প্রধান বিজয় থালাপতি। দু’বার রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। ম্যাজিক সংখ্যায় পৌঁছাতেই মুখ্যমন্ত্রী হিসাবে বিজয়কে আমন্ত্রণ জানান রাজ্যপাল। ডিএমকে’র সকল জোট সঙ্গীদের সাহায্যেই কার্যত সরকার গঠন করলেন বিজয়। এদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি।
এদিন চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বহু বিশিষ্ট নেতা উপস্থিত ছিলেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও এই অনুষ্ঠানে যোগ দেন। শপথগ্রহণের আগে রাহুল গান্ধী ও বিজয়কে একসঙ্গে বসে আলাপচারিতা করতে দেখা যায়। অনুষ্ঠান শুরুর আগে বিজয় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে স্বাগত জানান। হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন এবং স্টেডিয়ামটি উত্তেজনায় পরিপূর্ণ ছিল।
Tamil Nadu Chief Minister
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
×
Comments :0