ellection poll sc

বাবধানের তুলনায় বাদ নামের সংখ্যা বেশি হলে আবেদনের অনুমতি সুপ্রিম কোর্টের

জাতীয়

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে এসআইআর প্রক্রিয়ায় বাদ যাওয়া ভোটারদের সংখ্যার তুলনায় জয়ের ব্যবধান কম, এমন ৩১ টি কেন্দ্রের বিষয়ে নতুন করে অভিযোগ দায়ের করতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অন্যা প্রার্থীরা।  সোমবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 
এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীকে নিয়ে গঠিত বেঞ্চে ফলাফলের এই বিষয়টি নজরে আনেন আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। বিচারপতি বাগচী এসআইআর মামলারই আগের একটি শুনানিতে বলেছিলেন যে এসআইআর চলাকালীন বাদ দেওয়া নামের সংখ্যার চেয়ে জয়ের ব্যবধান কম হলে আদালত অভিযোগগুলো খতিয়ে দেখতে পারে। আইনজীবী কল্যাণ ব্যানার্জির দাবি এমন ৩১টি আসন রয়েছে।
তিনি বলেন, "আমার একজন প্রার্থী ৮৬২ ভোটে হেরেছেন এবং মজার বিষয় হলো, এসআইআর চলাকালীন ওই আসন থেকে ৫,৫৫০টি ভোট বাতিল করা হয়েছিল।"
এই বিষয়ে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, " ফলাফল, বাদ দেওয়া ইত্যাদি বিষয়ে আপনারা যা-ই বলতে চান না কেন, এর জন্য একটি স্বাধীন অন্তর্বর্তীকালীন আবেদন (IA) প্রয়োজন।"
এদিন কল্যাণ ব্যানার্জি এসআইআর আপিল ট্রাইব্যুনাল থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পদত্যাগের কথা উল্লেখ করেন। এই ট্রাইব্যুনালটি এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের আপিল এবং অন্যায়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত করার বিরুদ্ধে নির্বাচন কমিশনের পাল্টা আপিলের শুনানি করছিল।
কলকাতা হাইকোর্ট কর্তৃক আপিল ট্রাইব্যুনাল হিসেবে মনোনীত ১৯ জন বিচারপতির মধ্যে বিচারপতি শিবজ্ঞানম অন্যতম ছিলেন।
প্রধান বিচারপতি বলেন যে, নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ট্রাইবুনালে আপিল নিষ্পত্তির পদ্ধতিতে কোনও উন্নতি করা যায় কিনা, তা তিনি খতিয়ে দেখবেন। তবে কোনও বিচারপতিকে কাজ করতে বাধ্য করতে তিনি পারবেন না।

রাজ্যে সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ২০৭টি আসন পেয়েছে, অন্যদিকে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা টিএমসি জিতেছে ৮০টি আসন। এই নির্বাচনে রাজ্যে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা একটি রেকর্ড।

Comments :0

Login to leave a comment