Indo US Trade Deal

শর্ত মেনেছে ভারত, হয়েছে বাণিজ্য চুক্তি, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

ভারত মেনে নিয়েছে শর্ত। আমেরিকার পণ্যই আমদানি শুটকো শূন্য করে দেবে। বছরে ৫০০ বিলিয়ন ডলার পণ্য ভারত আমদানি করবে আমেরিকার থেকে। সম্পূর্ণ হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি। 
এমনি দাবি জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম জানিয়েছেন ভারতের উপরে শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে আমেরিকা। ভারতের ওপরে ২৫ শতাংশ শুলকোচ চাপিয়েছিলেন ট্রাম্প। পরে রাশিয়ার সঙ্গে পেট্রোলিয়াম বাণিজ্যের অজুহাত দিয়ে ভারতীয় আমদানিতে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিল আমেরিকা। 
আমদানির অংক বা বাণিজ্য চুক্তির উল্লেখ না করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে ভারতের বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন। 
এই দুইটি ও ট্রাম দাবি করেছেন যে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করছে ভারত। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে পরোক্ষকে সহযোগিতার নীতি থেকে সরে এসেছে। আমেরিকার কর্তৃত্বে ভেনেজুয়েলার থেকে তেল নেবে ভারত। 
ভারত বা আমেরিকা কারো পক্ষ থেকেই বাণিজ্য চুক্তির কোন লিখিত বয়ান প্রকাশ করা হয়নি। তবে বোঝাপড়া যে হয়েছে তা জানিয়েছেন ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। 
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বছর খানেক আলোচনা চালাচ্ছে ভারত। আমেরিকা প্রকাশ্যে ভারতের কৃষি এবং ডেয়ারি বাজারে তাদের বহুজাতিকের দখল চেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন কোন পদক্ষেপের বিরোধিতায় সরব হয়েছে কৃষিজীবীদের বিভিন্ন অংশ। 
 আমেরিকার পণ্যে ভারতের আমদানি শুল্ক শূন্য হওয়ার অর্থ মার্কিন বহুজাতিক সংস্থা গুলি অবাধে ঢুকবে ভারতের বাজারে।

Comments :0

Login to leave a comment