Bus Accidents

পৃথক দুটি বাস দুর্ঘটনা কাঁথিতে, আহত বহু যাত্রী

জেলা

পূর্ব মেদনীপুর জেলার কাঁথি শহরের অদুরের ছাত্রধরা বাসস্ট্যান্ডের কাছে প্রায় বেলা বারোটা নাগাদ দিঘা থেকে কলকাতাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। বেসরকারি এসি বাসটি এন এইচ ১১৬ বি জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে, কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁথি থানার পুলিশ। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু যাত্রী মাথায় এবং হাতে পায়ে চোট পেয়েছে।

সোমবার দুপুর পৌনে দুটি নাগাদ অন্য আরেকটি বাস দুর্ঘটনার মুখে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার কালিনগর এর কালীমন্দির বাস স্টপেজের কাছে। একই মালিকের অপর বাসটি একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচন্ড বৃষ্টি থাকার ফলে সন্তোষ বাসটি ব্রেক করতে না পারায় দুর্ঘটনা ঘটে। কয়েকজন মানুষ আহত হয়েছেন। হতাহতের ঘটনা ঘটেনি। ডাব্লিউ বি ২৯ ই ৮৬০৪ বাসের চালক কবি বেরা জানিয়েছেন, কলকাতা থেকে দিঘা গামী একটি একটি সরকারি বাস কালীমন্দির বাস স্টপেজের কাছে বাঁক ঘুরতে গেলে একটা ছোট গাড়ি সরকারি বাসটিকে ওভারটেক করতে গেলে কর্তব্যরত সিভিক পুলিশ হাত দেখিয়ে গাড়িটিকে দাঁড় করয়া। সেই সময় দিঘা থেকে কলকাতাগামী বেসরকারি বাসের সঙ্গে সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। যদিও দুটি বাসের গতি কম থাকায় অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। তবে বেসরকারি বাসে থাকা যাত্রীরা কমবেশি অনেকেই জখম হয়েছেন। দুটি দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়।

Comments :0

Login to leave a comment