তামিলনাড়ু বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ১৪৪ বিধায়ক ধ্বনি ভোটে তাঁর পক্ষে সমর্থন জানিয়েছেন।
বিরোধী দল ডিএমকে ভোটের আগে কক্ষত্যাগ করে। অপর বিরোধী দল কে আই টি এন কে বিক্ষুব্ধ অংশের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে বিধানসভায় প্রশ্ন তোলে ডিএমকে।
বিধানসভায় দেখা গিয়েছে যে এআইডিএমকে’র বিক্ষুব্ধ নেতা পি ভেলুমণির সমর্থকরা সরকারকে সমর্থন জানিয়েছেন।
গত ৪ তারিখ ফল বের হয় তামিলনাডু বিধানসভা নির্বাচনের। বিজয়ের দল টিভিকে বৃহত্তম হলেও একক গরিষ্ঠতার সংখ্যায় পৌঁছাতে পারেনি। অন্য কোনও দল সরকার গঠনের দাবি না জানালেও রাজ্যপাল আটকে রেখেছিলেন শপথ। রাজ্যপালের ভূমিকার প্রতিবাদে সিপিআই(এম) এবং সিপিআই সমর্থন করে বিজয়কে। অন্য কয়েকটি দলও সমর্থন জানায়। শেষ পর্যন্ত তাঁর শপথ হয়। বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণের সুযোগও দিতে হয় রাজ্যপালকে।
Tamil Nadu Vijay
তামিলনাডু বিধানসভায় আস্থা ভোটে জয়ী বিজয়
×
Comments :0