১ জুলাই বুধবার চিকিৎসক দিবস উপলক্ষ্যে গ্রামীণ চিকিৎসক সংগঠন বারাসত জেলা পরিষদ ভবনে স্বাস্থ্য সচেতনতা শিবির সেমিনারের আয়োজন করে।
চিকিৎসক দিবসে সচেতনতা শিবিরের আলচ্য বিষয় গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি এবং রোগ সচেতনতা বৃদ্ধি নিয়ে হয় আলোচনা। চিকিৎসক বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান শিবিরে যোগ দেন চিকিৎসকরা।
প্রত্যন্ত গ্রাম্যে আজও আপদে-বিপদে ভরসার হাত বাড়িয়ে দেন গ্রামীণ চিকিৎসকরা। আজও বহু গ্রামে অসুখ করলে জরুরি ভিত্তিতে এই গ্রামীণ চিকিৎসকরাই প্রাণ রক্ষা করেন। তাঁরা যাতে গুরুতর রোগীদের আরও ভালো পরিষেবা দিতে পারেন তার জন্য এ্যাপোলো ডায়াগনোসিস থেকে চিকিৎসকরা এসে প্রশিক্ষণ দেবেন বিপদের সময় কিভাবে বাড়ি বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ রোগীদের আইসিইউ ভেন্টিলেশনের মতো পরিষেবা কি ভাবে দেওয়া যায়।
গ্রামীণ ডাক্টর্স এ্যাসোসিয়েশন সভাপতি ডাঃ পরশুরাম রায় বলেন, এ্যাপোলো ডায়াগনোসিস থেকে প্রশিক্ষণ দেবেন যাতে গ্রামীণ চিকিৎসকরা যেন শুধু প্রাথমিক চিকিৎসা নয়, গুরুতর রোগীদের জরুরি পরিষেবার দিতে পারেন।’
এদিনের অনুষ্ঠানে বহু চিকিৎসক অংশ নেন। ছিলেন অ্যাপোলো হসপিটালের ডায়াগনস্টিস সেন্টারে কর্মীরা। যারা বাড়িতে গিয়ে আইসিইউ ও এক্সরে, ব্লাড টেস্ট করে সেই সমস্ত ম্যানেজমেন্টের আধিকারিকরা এবং অ্যাপোলোর ম্যানেজমেন্ট আধিকারিকরা। এই অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন ডাক্তার ফাহিম উদ্দিন কাজী এবং চিকিৎসক আমিরুল হাবিব, ডাক্তার গৌতম , ডাক্তার মইদুল ইসলাম।
Doctor's Day
চিকিৎসক দিবস পালন গ্রামীণ চিকিৎসক সংগঠনের
×
Comments :0