Thailand

থাইল্যান্ডে গুলি, নিহত ২২ শিশু সহ ৩৪

আন্তর্জাতিক

থাইল্যান্ডে  প্রাক্তন পুলিশ অফিসারের এলোপাথাড়ি গুলিতে ২২ শিশু সহ নিহত অন্তত ৩৪ জন। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের দক্ষিণ দিকের সোংখলা প্রদেশের হাট ইয়েইয়ের জেলার একটি স্কুলে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে থাইল্যান্ডের নং বুয়া লাম্ফু প্রদেশে এক প্রাক্তন পুলিশ অফিসারের নির্বিচারে গুলি চালায়। এই ঘটনা ঘটনা গোটা বিশ্ব হতবাক। এই ভয়াবহ হত্যাকাণ্ডে ২২ জন নিরীহ শিশুসহ কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। প্রতিবেদন জানা গেছে একটি ডে-কেয়ার সেন্টারে শিশুরা ঘুমাচ্ছিল সেই সময় হামলাকারী গুলি চালায়। হামলাকারী একজন প্রাক্তন পুলিশ অফিসার ছিলেন। তাকে সম্প্রতি মাদক সংক্রান্ত অভিযোগের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তিনি অস্ত্র নিয়ে ডে-কেয়ার সেন্টারে প্রবেশ করেন এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। গুলি চালানোর পাশাপাশি তিনি একটি ছুরিও ব্যবহার করেন। প্রশাসন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, বুধবার সকালে সোংখলা প্রদেশের হাট ইয়েইয়ের একাটি স্কুলে ১৮ বছর বয়সী খেম নামে ওই হামলাকারী বন্দুক নিয়ে প্রবেশ করে। ডেপুটি সুপারিনটেনডেন্ট উইচিয়ান সোবেন সংবাদ সংস্থাকে বলেন, ‘‘অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে’’। সংবাদ সংস্তার খবর অনুযায়ী, পুলিশ হামলাকারীকে আটক করেছে এবং স্কুলের মধ্যে আটক থাকা ছাত্র ও শিক্ষক সহ বেশ কয়েকজন মুক্ত করেছে।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ছাত্র এবং অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী কাউকে খুঁজছিল। ইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, এই ঘটনাটি ‘অত্যন্ত দুঃখজনক’। তিনি ঘটনার দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

Comments :0

Login to leave a comment