Maldah Brown Sugar Arrest

মালদহে ব্রাউন সুগার সমেত ধৃত ৩

জেলা

ব্রাউন সুগার পাচারের অভিযোগে ধৃত দুই যুবক ও এক মহিলাকে আদালতে হাজির করেছে মালদহ থানার পুলিশ।
সোমবার গভীর রাতে মালদহ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুরের ঝাঝড়া মোড়ের বাইপাস এলাকা থেকে ২ কেজি ব্রাউন সুগার সমেত ওই দুই যুবক ও মহিলাকে আটক করে। 
গভীর রাতে দুই যুবককে এই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা দেখে পুলিশের সন্দেহ হওয়ায় ওদের আটক করে। তাদের কাছ থেকে দেড় কিলো ব্রাউন সুগার পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের নাম মারুফ সেখ (২২) ও ইব্রাহিম সেখ (৪৭)। বাড়ি কালিয়াচক থানার বিবিগ্রাম ও ব্রাহ্মণগ্রামে। 
প্রায় ঘন্টা দুয়েক পরে ওই এলাকা থেকেই বিহারের ছাপড়া জেলার বাসিন্দা ধীরাজ দেবী (৪৪) নামে এক মহিলাকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ আটক করে পুলিশ। 
পুলিশের অনুমান, এরা মাদক পাচারে জন্যই এক জায়গায় জড়ো হয়েছিল। মঙ্গলবার ধৃত তিনজনকে হেপাজতে নেবার আবেদন জানিয়ে মালদহ আদালতে পেশ করে পুলিশ।

Comments :0

Login to leave a comment