সিপিআই(এম) বীরভূম জেলা কার্যালয়ের মূল দরজা আটকে দেদার মাইক বাজিয়ে 'হনুমান চালিশা পাঠ' কর্মসূচি বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বিকৃত সংস্কৃতির সাক্ষী থাকল সিউড়িও।
বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারে আসীন হওয়ার পর থেকে সিপিআই(এম) একাধিক জেলা দপ্তর সহ বিভিন্ন দপ্তর আক্রান্ত হয়েছে। এখন চলছে ‘হনুমান চালিশা‘ পাঠ। এর আগে বহরমপুরে সিপিআই(এম) দপ্তরের সামনে হুজ্জুতি করে এই বজরঙ দলই। ধর্মপ্রাণ মানুষ ভক্তি নিয়ে পাঠ করেন ‘হনুমান চালিশা’। আরএসএস’র দুই সংগঠন তাকেই কেবল রাজনীতির উপাদানই বানায়নি, বিরোধী রাজনৈতিক দলকে ক্ষমতার দম্ভ বোঝাতে ব্যবহারও করছে।
রবিবার রাতে আধ ঘন্টা ধরে দেদার মাইক বাজিয়ে সেই ঔদ্ধত্যের বহিঃপ্রকাশই দেখেছে সিউড়ির টিন বাজার এলাকা। তার আগে আবার পুলিশকে চিঠি দিয়ে জানানো হয় এই কর্মসূচি।
সিউড়ি বজরঙ সেবা সংঘের অভিষেক ডোম জানিয়েছেন, "সিপিআইয়ের রাজ্য সম্পাদক এক সভায় মন্তব্য করেছেন যে যারা ‘হনুমান চালিশা’ পাঠ করেন তারা হনুমান। এই মন্তব্যের প্রতিবাদে আমরা সনাতনীরা ‘হনুমান চালিশা‘ পাঠ করেছি সিপিআই(এম) কার্যালয়ের সামনে।"
সিপিআই(এম) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দীপঙ্কর চক্রবর্তী বলেছেন, "বিজেপি রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচী করতেই পারে। এই সম্পর্কে আমাদের কোনো মন্তব্য করার নেই, করিও না। তারা ‘হনুমান চালিশা’ পড়বে, না সে অন্য কোনো ধর্মীয় ব্যাপারে করবে, এই সমস্ত নিয়ে আমরা কোনোরকম হস্তক্ষেপ করি না, বলি না। আমরা কেবল প্রশাসনকে বলেছিলাম যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।’’
Siuri CPI(M) District Office
ক্ষমতার দম্ভ! ‘হনুমান চালিশা’ পাঠ সিউড়িতে সিপিআই(এম) জেলা দপ্তরের সামনে
×
Comments :0