Gaya Death

গয়ায় কুয়োয় নেমে মৃত ৪

জাতীয়

গয়ার গ্রামে কুয়োয় নেমে মারা গেলেন চার বাসিন্দা। মৃতদের মধ্যে বাবা এবং ছেলেও রয়েছেন। 
গয়ার গঢ় কারমোনি গ্রামের এই ঘটনায় পুলিশ বলেছে, কুয়োয় বিষাক্ত গ্যাস ছিল। বিষাক্ত গ্যাসেই মৃত্যু হয়েছে এই চারজনের। মৃতদের নাম চামারি মানঝি, তাঁর পুত্র দিলচাঁদ মানঝি, বিকাশ চৌধুরী এবং বিজয় চৌধুরী। 
বিহার সরকার মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

Comments :0

Login to leave a comment