আরো ৯০ পয়সা দাম বাড়লো পেট্রোল এবং ডিজেলের। ৪ দিনের ব্যবধানে এই দুই জ্বালানিতে ৪ টাকা করে দাম বাড়ালো কেন্দ্র। সামনের কয়েকদিনে দাম আরো বাড়তে পারে, এমন আশঙ্কা রয়েছে।
কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজেলের দাম ৯৬ টাকা। পেট্রোল পণ্যের দাম বৃদ্ধির হাত ঘুড়ে সব স্তরে মূল্যবৃদ্ধি আরো চড়া হবে
গত শুক্রবারই পেট্রোল এবং ডিজেলের দাম ৩ টাকা করে বাড়িয়েছিল কেন্দ্র। তেলনকারী সংস্থাগুলির কম আয়ের যুক্তিতে বাড়ানো হয়েছে দাম। মধ্যপ্রাচ্যে সংকটের কারণ কে সামনে রেখেই দাম বাড়ানো হয়েছে।
গত সোমবার, ১৮ মে, দিল্লিতে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা দাম ফের বাড়ানো সম্ভাবনা বুঝিয়েছিলেন।
তিনি বলেন, পশ্চিম এশিয়ায় সঙ্কটের জেরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আর্থিক চাপের মধ্যেই রয়েছে।
গত শুক্রবার, ১৫ মে, কেন্দ্র পেট্রোল এবং ডিজেলের দাম ৩ টাকা করে বাড়িয়েছে। সিএনজি’র দামও কেজি-তে ২টাকা করে বাড়ানো হয়েছে। যার জেরে পরিবহণে জ্বালানির খরচ বেড়েছে সবদিক থেকে। তার আগে গার্হস্থ্য এবং বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও বাড়িয়েছে কেন্দ্র।
সুজাতা শর্মা বলেন, ফের কবে বাড়বে দাম সে সম্পর্কে আগাম অনুমান সম্ভব নয়। তবে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের সরবরাহ বজায় রাখ হচ্ছে। তিনি বলেছেন, আতঙ্কে মজুত করার প্রবণতা বন্ধের আবেদনও জানিয়েছেন তিনি।
সুজাতা শর্মা বলেছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তবে ফের দাম বাড়ানো হবে না, এমন আশ্বাস দেননি তিনি। পেট্রোলিয়াম যুগ্ম সচিবের দাবি, দেশে পরিশোধনাগারে স্বাভাবিক মাত্রায় কাজ হচ্ছে। অপরিশোধিত তেলের মজুতও পর্যাপ্ত রয়েছে।
সেই সঙ্গে শর্মা বলেছেন, রান্নার ক্ষেত্রে, যতটা সম্ভব, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা উচিত।
Petro Price
৪ দিনে পেট্রোল-ডিজেলের দাম ৪ টাকা বাড়ালো কেন্দ্র
×
Comments :0