Farmer Abduction

সীমান্তে ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ

জেলা

ভারতীয় এক চা চাষীকে বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সীমান্তবর্তী কুকুরজান এলাকা। স্থানীয় তসরপাড়ার বাসিন্দা চা চাষী দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে নিজের চা বাগানে কাজ করার সময় তাঁকে অপহরণের চেষ্টা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে ধস্তাধস্তির পর তাঁকে জোর করে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি নিয়ে রবিবার সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 
খবর পেয়ে বিএসএফ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে। দীপঙ্কর গোপকে উদ্ধারে বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংও হয়েছে। সংবাদমাধ্যমের খবরে জানা গেছে এই মুহূর্তে অপহৃত কৃষক বিজিবির হেফাজতে রয়েছেন। তাঁকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য বিএসএফের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রের অনুমান, ৬ আগস্ট এপারে এক বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনার জেরেই তাঁকে ‘বদলা’ হিসেবে অপহরণ করা হয়ে থাকতে পারে। যদিও এই দাবি নিয়ে পুলিশ বা বিএসএফের পক্ষ থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।
সীমান্তের নিরাপত্তা ও দুই দেশের সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার পাশাপাশি এই ধরনের অপরাধে দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে সীমান্তবর্তী এলাকায়।

Comments :0

Login to leave a comment