Arnab West Bengal weather

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অর্ণব’ , কী প্রভাব পশ্চিমবঙ্গে, জানালো আবহাওয়া দপ্তর

রাজ্য জেলা

সাধারণ ঘূর্ণিঝড় থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অর্ণব’। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত এই অতি প্রবল ঘূর্ণিঝড় গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ২০ কিমি গতিতে প্রায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। মঙ্গলবার সকালে বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ২২০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ) থেকে ২৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, মছলিপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৩৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, গোপালপুর (ওড়িশা) থেকে ৩৭০ কিমি দক্ষিণে, বাপাতলা (অন্ধ্রপ্রদেশ) থেকে ৪১০ কিমি পূর্বে এবং শ্রী বিজয় পুরম (আন্দামান দ্বীপপুঞ্জ) থেকে ১০৩০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে অবস্থান করছে। ঘূর্ণিঝড় অর্ণব এদিন সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর এটি উত্তরপশ্চিম দিকে মোড় নিয়ে ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে। বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে, ইয়ানামের কাছাকাছি এলাকা দিয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূল অতিক্রম করবে। এই সময় হওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫-১৩৫ কিমি। সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৫০ কিমি।

এই ঘূর্ণিঝড়ের মূল প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশে। পরোক্ষ প্রভাব দেখা যাবে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে, উপকুলের জেলা গুলিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছাড়াও দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষপ্ত  ভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে।

দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে বুধবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ছাড়াও দক্ষিণের অন্য জেলা গুলিতে বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবারও একই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। শুক্রবার দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। এই জেলাগুলিতে থাকবে হাওয়ার দাপটও। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। এই জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না।

উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টি সতর্কতা নেই। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই চার জেলায় ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকেই। উত্তরের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হবে। শুক্রবার ও শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার সহ গোটা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। রবিবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। 
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Comments :0

Login to leave a comment