যৌনচক্র চালানোয় অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে ই-মেইল যোগাযোগের খবর বেরিয়েছিল ফেব্রুয়ারিতেই। সদ্য বের হয়েছে এই অপরাধীর সঙ্গে একান্ত সাক্ষাতের ছবি। সেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীকে এবার মধ্য প্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি।
২০১৮ থেকে পুরী ছিলেন উত্তর প্রদেশ থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। তাঁর মেয়াদ শেষ হওয়ার পরও এবার উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড বা পশ্চিমবঙ্গের রাজ্যসভার থেকে তাঁর নাম ঘোষণা করেনি বিজেপি।
চলতি মাসের তৃতীয় সপ্তাহে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর ভারত সফরের মাঝেই সে দেশের বিচার বিভাগ এপস্টাইনের সঙ্গে পুরীর একান্ত সাক্ষাতের ছবি বের করে। এর আগে গত ফেব্রুয়ারিতে এই বিচার বিভাগের বের করা নথিতেই পুরীর সঙ্গে এপস্টাইনের যোগাযোগের তথ্য মিলেছিল। জানা গিয়েছিল ই-মেইল যোগাযোগের বিষয়ও। প্রশ্ন ওঠে, কার হয়ে এই কুখ্যাত অপরাধীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন পুরী।
ফেব্রুয়ারিতে পুরী বলেছিলেন যে প্রতিনিধিদলের অংশ হিসেবে দেখা হয়েছিল এপস্টাইনের সঙ্গে। এবার অক্টোবরে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে সে বক্তব্য অসত্য।
এপস্টাইন শিশু ও কিশোরীদের যৌনচক্রে নামতে বাধ, করত। বিশ্বের প্রভাবশালীদের সঙ্গে অবাধ যোগাযোগও ছিল এই অপরাধীর। ২০১৯ সালে এপবিআই’র কারাগারে রহস্যজনক মৃত্যু হয় এই জঘন্য অপরাধীর। তার সঙ্গে মোদী সরকারের মন্ত্রীরও যোগাযোগ ঘিরে আলোচনায় ছড়ায়।
বুধবার, ২৮ অক্টোবর, বিজেপি’র কেন্দ্রীয় নির্বাচন কমিটি, পুরীর নাম অনুমোদন করে। মুরুগানের পদত্যাগের জেরে মধ্য প্রদেশের রাজ্যসভার এই আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর।
Hardeep Singh Puri
কুখ্যাত যৌন অপরাধীর সঙ্গে ছবির পরও সেই পুরী প্রার্থী বিজেপি’র
আমেরিকার বিচার বিভাগ চলতি মাসে জেফ্রি এপস্টাইনের সঙ্গে হরদীপ সিং পুরীর এই ছবি প্রকাশ করে।
×
Comments :0