শান্তিপুরে নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার। মঙ্গলবার সকালে ২২ বছরের যুবতীর ঘর থেকে উদ্ধার উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর চর সুত্রাগর পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম বেবি মাহাতো বয়স অনুমানিক ২২। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পড়াশোন করত পাশাপাশি বিভিন্ন জায়গায় নৃত্যশিল্পী হিসাবে নাচের অনুষ্ঠানও করত। নিত্যশিল্পী হিসাবে তার যথেষ্ঠ খ্যাতিও রয়েছে। কেন যে এই সিদ্ধান্ত নিল বোঝা যাচ্ছে না। ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে নৃত্যশিল্পী কিশোরীর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে দেয়।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। মেয়েটির আচরণে অস্বাভাবিক কিছু তাদের চোখে পড়েনি। আজ সকালে মৃতের মা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তিনি ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, বেবি সিলিং থেকে ঝুলছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের দেহ রানাঘাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়ে দেয়। বেবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। সকালেই শান্তিপুর থানায় পৌঁছে যান মৃতার কয়েকজন সহকর্মী। তবে এই মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। নৃত্যশিল্পীর মৃত্যু নাকি, তাকে খুন করা হয়েছে? তা নিয়ে ধোঁয়াশা। যদি নৃত্যশিল্পী আত্মঘাতী হয়ে থাকে, তাহলে কেন? কোনও সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কারণে সিদ্ধান্ত? খুন হয়ে থাকলে কেন, কে বা কারা করল? সব নিয়ে ধোঁয়াশা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের প্রয়োজনে বেবি নাচকে পেশা হিসেবে বেছে নিয়েছিল। যদিও তার পরিবার এ বিষয়ে কিছু বলতে চায়নি, তবুও পুলিশ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে যাতে মেয়েটি সম্পর্কে এবং তার পরিচিত মহলের বিষয়ে আরও তথ্য জানা যায়। তবে এই ঘটনায় স্থানীয়রা হতবাক। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
Santipur Mysterious Death
শান্তিপুরে নৃত্যশিল্পীর রহস্যমৃত্যু
×
Comments :0