BJP obstructing a CPI(M) meeting at the Amdanga booth in Lalgarh

লালগড়ের আমডাঙ্গা বুথে সিপিআই(এম)-র সভায় বাধা, জনরোষের মুখে পিছু হঠলো বিজেপি

জেলা

লালগড়ে সিপিআই(এম)-র সভার ভন্ডুল করতে এসে জনরোষের মুখে পড়ে পিছু হঠলো বিজেপি। হুমকি দিয়ে সিপিআই(এম) করা যাবে না এমন কথায় পাল্টা গ্রামের মানুষ জানিয়ে দিলো এই গ্রামেই আমরা সমাবেশ করবো, পারলে বন্ধ করুন।
ঘটনাটি বিনপুর ১ নম্বর ব্লকের লালগড় অঞ্চলের আমডাঙ্গা বুথে। ঘটনাটি স্বাধীনতা দিবসের দিন। সকালে সিপিআই(এম) পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালিত হয়। তারপর অংশগ্রহন কারী গ্রামবাসীদের নিয়ে সভা হয়। সেই সভায় গ্রামবাসীরা বলেন তাদের গ্রামের জীতেন মাহাত এখনও নিখোঁজ। মাওবাদীরা ১০ সালে তাকে অপহরন করে নিয়ে যাওয়ার পর আর খুঁজে পাওয়া যায়নি। সিপিআই(এম) বীরকাঁড় শাখার সদস্য ছিলেন জীতেন মাহাত। তার পরিবার আজ অবধি কোনও সাহায্য পায়নি। এই শাখায় আরও তিন জন নির্মল মাহাত, ছটি মাহাত ও সন্তোষ গিরিকে মাওবাদীরা খুন করেছিলো। এই শহিদের স্মরণে গ্রামে একটি সভার করার প্রস্তাব ওঠে। এই সভা চলাকালিন হঠাৎ করে আমডাঙ্গা বুথের বিজেপি দলের সভাপতি প্রশান্ত মানা সহ আরও কয়েক জন এসে হুমকি দিয়ে সভা বন্ধ করতে বলে। সিপিআই(এম)-র কোনও সভা করা চলবে না গ্রামে এমন হুলিয়া জারি করলে গ্রামের মানুষ প্রতিবাদ জানায়। তা থেকে বাদানুবাদ সহ উত্তেজনা ছড়ায়। এই জায়গা কারোর নয়, সব রাজনৈতিক দলের সভা করার অধিকার আছে এমন কথা শুনিয়ে গ্রামের মানুষ তীব্র প্রতিবাদে সরব হলে বিজেপির লোকজন পিছু হঠে। তাদের শুনিয়ে দেয় গ্রামের মানুষ এই গ্রামেই তারা সমাবেশ করবে। পারলে বন্ধ করে দেখাক তারা। এরপর যথারীতি সভা হয়।
সভায় সিপিআই(এম) ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য সনাতন দেবসিংহ সহ সিপিআই(এম) নেতা দৈবকিনন্দন দে, যুব নেতা কৌশিক খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।

সনতান দেবসিংহ বলেন, "গণতান্ত্রিক পরিবেশে মানুষের সঙ্গে কথা বলা এবং রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার সকলের রয়েছে। কোনও বাধার কাছে তাঁরা পিছিয়ে যাবেন না। আগামী দিনের সভায় আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে এলাকায় রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়েছে।"
তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই আগামী ২০ দিন পরের সভার দিকে এখন নজর রাজনৈতিক মহলের।
এবিষয়ে সিপিআই(এম) ঝাড়গ্রাম জেলা সম্পাদক প্রদীপ সরকার বলেন, "আমরা বিজেপির এই বাধা ও হুকমিকে তীব্র ভাষায় নিন্দা জানাই। আমরা প্রসাশনকে বিষয়টি জানিয়েছি। গণতান্ত্রিক অধিকারের উপর হামলা বা বাধা হলে তার বিরুদ্ধে জনগণকে নিয়েই প্রতিরোধ হবে। আমরা ঐ গ্রামে শীঘ্রই সমাবেশ করবো। এই ধরনের হুমকি ও বাধা আর গ্রামের মানুষ মেনে নেবে না এবং সহ্যও করবে না। এই বাধা দেওয়ার সময় আমাদের তেমন কিছু করতে হয়নি। গ্রামের জড়ো হওয়া মানুষই বিজেপিকে বুঝিয়ে দিয়েছে হামলা করতে এলে কী হতে পারে।

Comments :0

Login to leave a comment