Binpur 2 Block Deputation

বিনপুরে বিডিও-কে গণডেপুটেশন, ১৭ দফা দাবিপত্র পেশ

জেলা

বিনপুর-২’র বিডিও দপ্তর অভিমুখে মিছিল।

বকেয়া মজুরি থেকে স্বাস্থ্য। একগুচ্ছ দাবি নিয়ে বিনপুর-২ ব্লকের বিডিও-কে গণডেপুটেশন দিলেন গ্রামবাসীরা। 
শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি সংগঠনগুলির যৌথ মঞ্চের উদ্যোগে এই গণ ডেপুটেশন সংগঠিত হয়। মিছিল করে বিডিও দপ্তরে ১৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেয়।
অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করা ও বকেয়া মজুরি প্রদান, শ্রমিকদের কাজের নিশ্চয়তা, সর্বজনীন রেশন ব্যবস্থা চালু, খাদ্যসামগ্রীর নিয়মিত সরবরাহ, কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান, পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার উন্নতি, আদিবাসী ও প্রান্তিক মানুষের উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন-সহ একাধিক দাবি উত্থাপন করা হয়।
প্রতিনিধিরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কর্মসংস্থানের সংকট, মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন সরকারি পরিষেবায় অনিয়মের ফলে গ্রামীণ মানুষের জীবন-জীবিকা কঠিন হয়ে উঠেছে। অবিলম্বে এই সমস্যাগুলির সমাধানে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
বিডিও প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে তারা এগোবেন।
ডেপুটেশনে অংশ নেন শ্রমিক নেতা পার্থ যাদব,ডালিম পান্ডে, মলয় হালদার,কৃষক নেতা দিবাকর হাঁসদা, খেতমজুর নেতা উদ্ধব মাহাত, প্রশান্ত মজুমদার, বস্তি সংগঠনের নেতা নাড়ু মাহালি। অংশ নেন গণ আন্দোলনের নেতা গুরুপদ নন্দী, অধীর পাল, রবীন্দ্রনাথ সর্দার, ধর্মদাস সর্দার।

Comments :0

Login to leave a comment