পেট্রোল, ডিজেল ও গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো।
শুক্রবারই পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে ৩ টাকা এবং সিএনজি’র প্রতি কেজি-তে ২ টাকা করে দাম বেড়েছে।
পলিট ব্যুরো বলেছে, এই সিদ্ধান্তের প্রভাবে সব জিনিসের দাম বাড়বে। মূল্যবৃদ্ধিতে জর্জরিত জনতার ওপর আরও বোঝা বাড়ানো হলো।
পলিট ব্যুরো বলেছে, তেল বিপণন সংস্থাগুলি যুক্তি দিয়েছে যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের ‘আদায় কম‘ হচ্ছে। এই তেল সংস্থাগুলিই এর আগে বিপুল মুনাফা করেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায়। তখন জনতাকে ছাড় দেওয়া হয়নি।
‘কম আদায়‘ শব্দটি নিয়েই প্রশ্ন তুলেছে পলি ব্যুরো। এর অর্থ এই নয় যে সংস্থার লোকসান হচ্ছে। বরং, বোঝায় যে নিজেদের ঠিক করা লক্ষ্য অনুযায়ী আদায় হচ্ছে না। কোনও একটি পর্বে এই হিসেব করা হয় তাদের তেল বিক্রি থেকে আয় এবং তেলের দাম বাড়ানো হলে যে আয় আসত, তার ফারাক থেকে।
পলিট ব্যুরো বলেছে, যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে তার পুরো দায় চাপিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের ওপর। এই বৃদ্ধিতে কেবল যাতায়াতের খরচই বাড়বে না অন্য নিত্যপণ্য, কৃষি উপাদানের খরচ বাড়বে। সিএনজি’র দাম বাড়ার ফলে বিপদে পড়বেন অটো চালকরা। পরিবহণ কর্মীরা যেমন বিপদে পড়বেন তেমনই সমস্যা হবে গণপরিবহণের ওপর নির্ভরশীল বিপুল জনতার।
পলিট ব্যুরো বলেছে, নির্বাচন প্রক্রিয়ার জন্য এই সিদ্ধান্ত ঘোষণা আটকে রাখা হয়েছিল। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা জরুরি।
সিপিআই(এম)’র সব স্তরকে প্রতিবাদে নামার আহ্বান জানিয়েছে পলিট ব্যুরো।
Petro Price Polit Bureau
পেট্রোপণ্যের দামবৃদ্ধি, প্রতিবাদে নামার আহ্বান পলিট ব্যুরো
বিশাখাপত্তনমে সিপিআই(এম)’র বিক্ষোভ পেট্রোপণ্যের দামবৃদ্ধির বিরুদ্ধে।
×
Comments :0