ফের তেলের দাম বাড়ানোর সম্ভাবনা খোলা রাখল কেন্দ্র। বিভিন্ন মন্ত্রক পর্যায়ের অভ্যন্তরীণ আলোচনায় বলা হয়েছে যে পশ্চিম এশিয়ায় সঙ্কটের জেরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আর্থিক চাপের মধ্যেই রয়েছে।
গত শুক্রবার, ১৫ মে, কেন্দ্র পেট্রোল এবং ডিজেলের দাম ৩ টাকা করে বাড়িয়েছে। সিএনজি’র দামও কেজি-তে ২টাকা করে বাড়ানো হয়েছে। যার জেরে পরিবহণে জ্বালানির খরচ বেড়েছে সবদিক থেকে। তার আগে গার্হস্থ্য এবং বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও বাড়িয়েছে কেন্দ্র।
এদিন দিল্লিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, ফের কবে বাড়বে দাম সে সম্পর্কে আগাম অনুমান সম্ভব নয়। তবে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের সরবরাহ বজায় রাখ হচ্ছে। তিনি বলেছেন, আতঙ্কে মজুত করার প্রবণতা বন্ধের আবেদনও জানিয়েছেন তিনি।
সুজাতা শর্মা বলেছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। তবে ফের দাম বাড়ানো হবে না, এমন আশ্বাস দেননি তিনি। পেট্রোলিয়াম যুগ্ম সচিবের দাবি, দেশে পরিশোধনাগারে স্বাভাবিক মাত্রায় কাজ হচ্ছে। অপরিশোধিত তেলের মজুতও পর্যাপ্ত রয়েছে।
সেই সঙ্গে শর্মা বলেছেন, রান্নার ক্ষেত্রে, যতটা সম্ভব, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা উচিত।
Petrolium Price
তেলের দাম ফের বাড়ানোর সম্ভাবনা খোলা রাখছে কেন্দ্র
×
Comments :0