DYFI

বীর শহীদদের স্মরণে নবদ্বীপে যুবদের রক্তদান

জেলা

ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের স্মরণে যুবদের রক্তদান শিবির নবদ্বীপে। শনিবার ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটির অন্তর্গত ৬ নং ইউনিটের উদ্যোগে দেয়ারাপাড়া বিজয়কৃষ্ণ সেবা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত রক্তদান শিবিরের শুরুতেই জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছিলেন সংগঠনের নদীয়া জেলা সম্পাদক রুদ্র মুখার্জি, লোকাল সম্পাদক পীতম মজুমদার, সভাপতি অভিজিৎ দত্ত, পারিজাত রায় প্রমুখ। এদিনের রক্তদান শিবির থেকে নবদ্বীপ ব্লাড সেন্টারের স্বাস্থ্য কর্মীরা ৭জন যুবতী সহ মোট ৫০জন যুবকের রক্ত সংগ্রহ করেন।
এদিন ডিওয়াইএফআই ও এসএফআই নবদ্বীপ পূর্ব লোকাল কমিটির উদ্যোগে মায়াপুর আশ্রমের সামনে থেকে সম্প্রীতি যাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে বামুনপুকুর বাজার সংলগ্ন চাঁদকাজীর সমাধির সামনে শেষ হয়ে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি অয়নাংশু সরকার, নদীয়া জেলা সম্পাদক রুদ্র মুখার্জি, সভাপতি গৌরসুন্দর ঘোষ, নবদ্বীপ পূর্ব লোকাল সম্পাদক মাসুম মণ্ডল, সভাপতি সোহরাব মির্জা, এসএফআই নদীয়া জেলা সম্পাদক সমীর সরকার প্রমুখ। সেখানে অনুষ্ঠিত প্রকাশ্য সভায় 'ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা' শীর্ষক বিষয়ে আলোচনা করেন রাজ্য সভাপতি অয়নাংশু সরকার। 
তিনি বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে উজ্জ্বল ভূমিকা ছিলো কমিউনিস্টদের। কিন্ত আরএসএস - বিজেপি নতুন করে সেই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এই রাজ্য ও দেশের শিক্ষা ও সংস্কৃতিকে বাঁচানোর তাগিদে।

Comments :0

Login to leave a comment