AAP Liquor Policy

আবগারি কেলেঙ্কারিতে দায় থেকে কেজরিওয়াল, সিসোদিয়াকে মুক্ত করল আদালত

জাতীয়

দিল্লির আদালতে রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েছেন কেজরিওয়াল, সিসোদিয়া।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে নির্দোষ ঘোষণা করল দিল্লির আদালত। দিল্লি আবগারি কেলেঙ্কারির অভিযোগে দায়ের মামলায় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই’র কড়া সমালোচনা করেছে আদালত।
আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে আসীন থাকা অবস্থাতেই এই মামলা দায়ের হয়। তখন ‘আপ’ সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। 
২০২৪’র দিল্লি বিধানসভা ভোটে বিজেপি’র প্রচারে অন্যতম প্রধান বিষয় ছিল এই ‘আবগারি কেলেঙ্কারি’। এই মামলাতেই জেলে পাঠানো হয় কেজরিওয়াল এবং সিসোদিয়া সহ আপ-র একাধিক নেতৃত্বকে।শুক্রবার আদালতের রায়ে নির্দোষ বলা হলেও এর আগেই নির্বাচনে আপ’র পতন ঘটেছে। দিল্লির সরকারের আসীন বিজেপি।
সিপিআই(এম) সোশাল মিডিয়া পোস্টে বলেছে, কেলেঙ্কারির নামে ভুয়ো অভিযোগ তুলে রাজনৈতিক বিরোধীদের ফাঁসানোর আরেক নমুনা দিল্লির তথাকথিত আবগারি কেলেঙ্কারি।

Comments :0

Login to leave a comment