ফের ভাঙন শুরু হলো রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের জিতুটোলা গ্রামে। রবিবার ভোরে গঙ্গা নদীর পাড়ে ভাঙন দেখা দিলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যে ৪০ থেকে ৫০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে এসব পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে।
মালদহে নদী ভাঙন ও বন্যার তীব্রতা বৃদ্ধি পায় আগস্টের শেষ থেকে অক্টোবরের প্রথম পর্যন্ত। গত কয়েকদিন থেকেই গঙ্গার জলস্তর কমছিল। যার জেরেই এই ভাঙন বলে মনে করছেন স্থানীয় মানুষ। তাঁরা সেচ দপ্তর ও ব্লক প্রশাসনকে দায়ী করছেন। গ্রামবাসীদের বক্তব্য, আমরা চরম অসহায় হয়ে পড়েছি। কোথায় যাব কি করবো বুঝে উঠতে পারছি না।
সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিন্হা বলেন, ফের ব্যাপক অংশে ভাঙন হচ্ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন হচ্ছে। ডবল ইঞ্জিন বিজেপি সরকার কেবল প্রতিশ্রুতি দিচ্ছে। কাজের কাজ করেনি। রাজ্যে নয় তিন মাস সরকারের আছে। কেন্দ্রের তো বিজেপি অনেকদিন আসীন। গঙ্গা জাতীয় নদী। কিন্তু কেন্দ্রের সরকার কোনও পরিকল্পনা করছে না। ‘নমামি গঙ্গে’ প্রকল্পে বারাণসীতে ঘাট বাঁধানো হচ্ছে। কিন্তু মালদা-মুর্শিদাবাদ নিয়ে কোনও পরিকল্পনা দেখা যাচ্ছে না। বাজেটে বরাদ্দই নেই।
তিনি বলেন, রাজ্যের প্রধান কাজ হওয়ার উচিত চার শতক করে জমি দেওয়া। অতীতে বামফ্রন্ট সরকার তা করত। যারা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে তারা কিন্তু মুলিরামটোলায় রাধাকৃষ্ণের মন্দির বাঁচানোর চেষ্টা করল না। আবার বীরনগরে মসজিদ বাঁচানোরও কোনও প্রচেষ্টা নেই। ভোটে দাঁড়ানোর জন্য এসব বলা হয়। কিন্তু গরিব মানুষের পাশে দাঁড়ানোর সদিচ্ছা নেই।
Land Erosion Maldah
ফের ভাঙন রতুয়ায়, সরকার কোথায়, ক্ষোভ বাসিন্দাদের
×
Comments :0