‘মনরেগা‘ ফিরিয়ে আনতে হবে। ‘ভিবি জি রাম জি‘ কাজের নিশ্চয়তা দেবে না। দেশের বিভিন্ন পঞ্চায়েত থেকে এই দাবি রাষ্ট্রপতির কাছে পাঠালেন খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীরা।
সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের মতো একাধিক সংগঠনের ডাকে হয়েছে এই কর্মসূচি।
এদিন সারা দেশে মনরেগা শ্রমিক ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন। কেন্দ্রের বিজেপি সরকার একশো দিন কাজের নিশ্চয়তার আইন ‘মনরেগা’ বাতিল করে ‘ভিবি-জি রাম জি‘ পাশ করেছে। কিন্তু বিভিন্ন সংগঠন বলেছে যে নতুন আইনে কাজের নিশ্চয়তা দেওয়া হয়নি। রাজ্যগুলির ঘাড়ে দায়িত্ব চাপিয়েছে কেন্দ্র। বরং উচিত ছিল আগের মনরেগা আইনকে সংশোধন করে বছরে ২০০ দিন কাজ, মজুরি ৭০০ টাকা করা।
বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে গ্রামীণ শ্রমজীবী ও খেতমজুররা স্থানীয় পঞ্চায়েত দপ্তরে গিয়েছেন দল বেঁধে। সেখান থেকে সই করা সমারকলিপি পাঠানো হয়েছে রাষ্ট্রপতি ভবনে।
ত্রিপুরায় ২৯ জায়গায় হয়েছে মিছিল। মনরেগা শ্রমিক ধর্মঘটকে সমর্থন আগেই জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। সমর্থন করেছে সারা ভারত কৃষকসভা।
MGNREGA Strike
‘মনরেগা‘ ধর্মঘটে পঞ্চায়েত দপ্তরে জমায়েত, স্মারকলিপি রাষ্ট্রপতিকে
×
Comments :0