May Day Birbhum

মিছিল নলহাটিতে, বীরভূমজুড়ে পালিত মে দিবস

জেলা

আট ঘন্টা কাজ।
আট ঘন্টা বিশ্রাম।
আট ঘন্টা অবসর। এই বার্তা নিয়ে শুক্রবার সিআইটিইউ নলহাটি ১ নং ব্লক সমন্বয় কমিটির বিভিন্ন ট্রেডে এদিন সকালে পতাকা উত্তোলন হয়  এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে নলহাটিতে ঐতিহাসিক মে দিবসের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়ন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কমিটির উদ্যোগে 
ঐতিহাসিক মে দিবসের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।
নূতনগ্রাম শাখায় পালিত হলো ঐতিহাসিক মে দিবস।
সি আই টি ইউ সিউড়ি -১ নং ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে কচুজোড় পার্টি অফিসে
ঐতিহাসিক মে দিবসের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়। সি আই টি ইউ জেলা দপ্তরে(ধূসরমাটি) ঐতিহাসিক মে দিবসের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়। সাঁইথিয়া ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে সাঁইথিয়ার নতুন বাসস্ট্যান্ডে ঐতিহাসিক মে দিবসের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।ঐতিহাসিক মে দিবস উদযাপন।।
পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা। 
সিআইটিইউ ইলামবাজার ব্লক কার্যালয়ে।  
পতাকা উত্তলন ও আলোচনা করেন মহম্মদবাজার ব্লকের এরিয়া অফিস সহ বিভিন্ন জিপিতে ঐতিহাসিক মে দিবসের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।

Comments :0

Login to leave a comment