Barrackpore industrial

পৌর পরিষেবার সংকট বারাকপুর শিল্পাঞ্চলে

জেলা

বারাকপুর শিল্পাঞ্চলের একটা অংশের পৌরসভাগুলোতে ভয়াবহ সঙ্কট তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূলের কাউন্সিলররা পৌরসভাতে আসছেন না। গত কয়েকদিন ধরে তৃণমূলের কাউন্সিলররা গন ইস্তফা দিচ্ছে। তৃণমূল পরিচালিত পৌরসভাগুলোতে সঙ্কট তৈরি হয়েছে। এর ফলে দৈনন্দিন পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। 
২০২২ সালে পৌরসভা নির্বাচনের সময় এই এলাকার সমস্ত পৌরসভা তৃণমূল গায়ের জোরে বিরোধী শূন্য করে দেয়। এখনও পাঁচ বছর হয় নি। সদ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল পর্যুদস্ত হয়েছে। এরপর থেকেই তৃণমূলের কাউন্সিলররা প্রথমে এলাকায় ছিল না। পরবর্তীতে এরা এলাকায় আসলেও কেউ ভয়ে পৌরসভা মুখো হচ্ছে না। গত কয়েকদিন ধরে তৃণমূলের কাউন্সিলররা গন ইস্তফা দিচ্ছে। ইতিমধ্যেই কাচড়াপাড়া, ভাটপাড়া, হালিশহর পৌরসভার কাউন্সিলররা গন ইস্তফা দিয়েছে। নৈহাটি পৌরসভার তিনজন কাউন্সিলর পার্থ দাসগুপ্ত, অর্চনা চক্রবর্তী ও শেখর ভৌমিক ইস্তফা দিয়েছে। এই পৌরসভার বাকি কাউন্সিলররাও কয়েক দিনের গন ইস্তফা দেবে। উওর বারাকপুর পৌরসভার দুইজন কাউন্সিলর ইস্তফা দিয়েছে। এক ভয়াবহ সঙ্কট পৌরসভাগুলোতে তৈরি হয়েছে। মানুষ শংসাপত্রের জন্য পৌরসভাতে গিয়েও ফিরে আসছে। বোর্ড মিটিং হচ্ছে না। বাড়ির নামজারী হচ্ছে না। নতুন বাড়ি তৈরির নকশা অনুমোদন হচ্ছে না। নৈহাটি পৌরসভার সাফাই বিভাগের অস্থায়ী শ্রমিকরা বেতন পায় নি। এর জন্য বৃহস্পতিবার কাজ বন্ধ করে পৌরসভাতে বিক্ষোভ দেখায়। অবসরপ্রাপ্ত কর্মচারীরা ও পরিবারের পেনশন ভোগীরা চারমাস ধরে পেনশন পাচ্ছে না। ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা দুই মাস ধরে পেনশন পাচ্ছে না। অস্থায়ী শ্রমিকরা চার মাস বেতন পাচ্ছে না। এক ভয়াবহ সঙ্কট পৌরসভাগুলোতে তৈরি হয়েছে।

Comments :0

Login to leave a comment